ব্রাজিলে পুলিশি অভিযানে ১৮ জন নিহত

আপডেট : ২২ জুলাই ২০২২, ১০:৫৫ এএম

ব্রাজিলের রিওডি জেনিরোর ফাভেলায় অপরাধী চক্রকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এতে ১৮ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) পুলিশের প্রায় চারশ’ সদস্য এ অভিযান পরিচালনা করে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বলা হয়, নিহতদের মধ্যে ১৬ জন সন্দেহভাজন সন্ত্রাসী। বাকি দুইজনের একজন পথচারী এবং অপরজন পুলিশ সদস্য।

দিনব্যাপী চলা অভিযানে নিজেদের বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। পুলিশ বলছে, সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করতে ও তাদের আটক করার জন্যই এ অভিযান।

অ্যানাক্রিম হিউম্যান রাইটস কমিশনের গিলবার্তো সান্তিয়াগো লোপেস বলেছেন, অভিযান চলাকালে পুলিশ স্থানীয়দের সাহায্য করতে অস্বীকার করে।

তিনি রয়টার্সকে বলেন, পুলিশ ‘তাদের গ্রেপ্তার করার লক্ষে নয়, তাদের লক্ষ্য ছিল হত্যা করা। সে কারণে আহতদের সাহায্য করতে অস্বীকার করে তারা।’

ব্রাজিলের মানবাধিকার সংস্থাগুলোরও নানাবিধ অভিযোগ রয়েছে এ ধরনের অভিযান নিয়ে। তারা বলছে, জনাকীর্ণ, নিম্ন-আয়ের মানুষ বসবাসকারী এলাকায় পুলিশের এ ধরনের অভিযান সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ নয় বাসিন্দাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

আরও পড়ুন: শ্রীলঙ্কায় মূল বিক্ষোভস্থলে সেনা অভিযান, আটক শতাধিক

উল্লেখ্য, রিও ডি জেনিরোর ফাভেলায় মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে পুলিশ। যাতে প্রাণহানির ঘটনাও কম নয়।


একাত্তর/আরএ

ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
বিশ্ব রাজনীতিতে এখন ড্রামাটিক মোড়ের অভাব নেই, আর সেই আগুনে ঘি ঢাললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। বার্সেলোনায় আয়োজিত প্রগতিশীল নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়িয়ে তিনি সরাসরি...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর