২০ মাসে সর্বনিম্নে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আপডেট : ২৩ জুলাই ২০২২, ১০:১৮ পিএম

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ ২০ মাসে সর্বনিম্নে নেমে এসেছে। এর ফলে করোনা পরবর্তী সময়ে দেশটির বাজার আরও অস্থিতিশীল হয়ে উঠছে। 

শুক্রবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে ভারতের রিজার্ভ ১৫.৫ বিলিয়ন ডলার কমেছে।

ব্লুমবার্গ ও ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি মাসের ১৫ জুলাই পর্যন্ত দেশটির রিজার্ভ আরও ৭.৫ বিলিয়ন ডলার কমে ৫৭২.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এর আগে ২০২০ সালের ৬ নভেম্বর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ছিল ৫৬৮ বিলিয়ন ডলার। আর ২০২১ সালের ৩ সেপ্টেম্বর রিজার্ভ ৬৪২ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, রুপির বাজার স্থিতিশীল রাখার জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট আছে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন: গণভবন ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবো: হাসিনা

তবে শক্তিকান্ত দাস রিজার্ভ নিয়ে শঙ্কা উড়িয়ে দিলেও, ডলারের বিপরীতে রুপির দর পতনের নতুন রেকর্ড হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত রুপির মান ডলারের বিপরীতে প্রায় ৭ শতাংশ কমেছে।  

অন্যদিকে করোনাভাইরাসের ঢেউয়ে বিপর্যস্ত দেশটিতে বাড়ছে বেকারের সংখ্যা। মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধও প্রভাব ব্যাপক ফেলেছে দেশটির অর্থনীতিতে। 

বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে সংকট আরও বাড়বে। মূল্যস্ফীতি, বাহ্যিক ঘাটতি এবং কোম্পানির মুনাফার উপর প্রভাব নিয়ে এই পতন উদ্বেগ বাড়াচ্ছে।


একাত্তর/আরবিএস  

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর