ক্যালিফোর্নিয়ায় দাবানলে একাংশে জরুরি অবস্থা জারি

আপডেট : ২৪ জুলাই ২০২২, ০৬:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক অঞ্চলে দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে, ফলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একাংশে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, 'ওক ফায়ার' নামের এই দাবানল গেলো শুক্রবার থেকে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে এবং শনিবার তা প্রায় ১৯ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। 

ওক ফায়ারের প্রভাবের কারণে শনিবার মারিপোসা কাউন্টির গভর্নর গ্যাভিন নিউজম এ জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অফ ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বা ক্যাল ফায়ার বলছে, আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা ইয়োসেমাইট পার্কের দক্ষিণ অংশে অবস্থান করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খাচ্ছেন।  

image


সিয়েরা ন্যাশনাল ফরেস্টের একজন মুখপাত্র ড্যানিয়েল প্যাটারসন বলেছেন, অল্প জনবসতিপূর্ণ, গ্রামীণ এলাকায় কয়েক মাইল জুড়ে বসবাসকারী ৬ হাজার জনেরও বেশি মানুষকে শনিবার সরিয়ে নেয়া হয়েছে।  দাবানলের কারণে ১০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।  

আগুন নিয়ন্ত্রণে স্থানীয় ফায়ার সার্ভিসের প্রায় ৪০০ জন সদস্য এবং চারটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। 

যদিও আগামী সপ্তাহের আগে এই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন কলফায়ারের মুখপাত্র নাতাশা ফাউটস।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে সোমবার সকালে আঘাত হানা ভয়াবহ ৭.৪ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা লাফিয়ে বেড়ে অন্তত ১১১ জনে পৌঁছেছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮৭ জন এবং ধসে পড়া শত শত ভবনের ধ্বংসস্তূপের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর