বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অমর্ত্য সেন

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০১:০১ পিএম

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া বঙ্গবিভূষণ পুরস্কার নিচ্ছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই অমর্ত্য সেনের পরিবারের বরাত দিয়ে জানিয়েছে, পুরস্কার নিতে অপারগতার কথা অমর্ত্য সেন জুলাই মাসের শুরুতেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মকর্তাদের জানিয়েছেন।

আনন্দবাজার লিখেছে, অমর্ত্য সেন এখন আছেন ইউরোপে। পুরস্কার দেওয়ার সময় তিনি কলকাতাতেও থাকছেন না। সে কারণে পুরস্কারের চূড়ান্ত তালিকায় ইতিমধ্যে পরিবর্তন আনা হয়েছে। পরিবারের মাধ্যমে জানিয়েছেন, তিনি অনেক পুরস্কার পেয়েছেন। এবার নতুন কাউকে ওই সম্মান দেওয়া হোক।

ভারতীয় ফুটবলে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডান স্পোর্টিং ক্লাবকে এবার বঙ্গবিভূষণ দিচ্ছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার। পাশাপাশি এ সম্মান পাচ্ছে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতাল।

আরও পড়ুন: শপথ নিলেন দ্রৌপদী, প্রথম আদিবাসী প্রেসিডেন্ট পেলো ভারত

সোমবার (২৫ জুলাই) বিকেলে নজরুল মঞ্চে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের হাতে বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পুরস্কার তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


একাত্তর/এসি

অবশেষে আদালতে জয় পেলেন অর্থনীতিবিদ অমর্ত্য সেন।
তবে মৃত্যুর ওই খবর সঠিক নয় এবং তা পুরোপুরি ভুয়া বলে ভারতের আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন অমর্ত্য সেনের কন্যা নন্দনা দেব সেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণামতো জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি জানিয়েছে, রোববার জেড প্লাস ক্যাটেগরির...
ভারতের আগামী লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একপেশেভাবে জিতে যাবে ধরে নেয়া ভুল হবে বলে মন্তব্য করেছেন দেশটির নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর