জাপানে জেগে উঠেছে আগ্নেয়গিরি, সর্বোচ্চ বিপৎসংকেত জারি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ০৬:৩৬ পিএম

টোকিও থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে কাগোশিমার কাছে অবস্থিত সাকুরাজিমা আগ্নেয়গিরি। 

রোববার (২৪ জুলাই) রাতে সেখানেই শুরু হয়েছে অগ্নুৎপাত। সর্বোচ্চ বিপৎসংকেত ঘোষণা করেছে জাপানের প্রশাসন। 

জাপানের দক্ষিণে কুশু দ্বীপে অবস্থিত এই পাহাড় চেরি ব্লসম নামে বিখ্যাত হলেও সেখানে যেতে পারেন না সাধারণ মানুষ। আগ্নেয়গিরির জন্যই সেখানে পর্যটকদের যাওয়া নিষেধ।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত অগ্নুৎপাত হচ্ছে। বড় বড় পাথর ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী অঞ্চলে। আগ্নেয়গিরি থেকে তিন কিলোমিটার দূরত্ব প্রয়োজনীয় সমস্ত লোকালয় খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

তবে প্রশাসন জানিয়েছে, বড় কোনো বিপদের সম্ভাবনা এখনো নেই। ভারি বৃষ্টি হতে পারে। আগ্নেয়গিরিটি জীবন্ত হওয়ায় কখনোই তার কাছে বসতি তৈরি করতে দেওয়া হয়নি। ফলে হঠাৎ অগ্নুৎপাত শুরু হলেও বড় কোনো ক্ষতি হয়নি।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, এর আগে পাঁচ কিলোমিটার পর্যন্ত অগ্নুৎপাত হয়েছে এই আগ্নেয়গিরিতে। তার চেয়ে এবার ভয়াবহতা সামান্য কম।



একাত্তর/এসএ

জাপানের ওকিনাওয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
জাপানের মধ্যাঞ্চলে রোববার ভোরে আঘাত হানা ৫.৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রাজধানী টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
ইন্দোনেশিয়ার কুখ্যাত আগ্নেয়গিরি ‘আনাঙ্ক ক্রাকাতোয়া’র তীব্র অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাইয়ে ঢেকে গেছে বিস্তীর্ণ এলাকা। এর সরাসরি প্রভাবে রোববার দেশের প্রধান প্রবেশদ্বার জাকার্তার...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক। শুধু ক্রয়াদেশ নয়, পারস্পরিক আস্থা ও সহযোগিতার...
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ছয় জন প্রবাসী নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সামাজিক নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধ অধিদপ্তরের সঙ্গে যৌথ...
দেশের তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার। সবচেয়ে আশাব্যঞ্জক দিক হলো, এই বিশাল কর্মীবাহিনীর ৮০ শতাংশই হবেন নারী।...
ফেসবুক বা ইউটিউবের নিউজফিডে ঢুকলেই ইদানীং চোখে পড়ছে গা শিউরে ওঠার মতো সব দৃশ্য। দেশের ব্যস্ত সড়ক-মহাসড়কে ফর্মুলা ওয়ান রেসিং কিংবা হলিউড-বলিউড সিনেমার অ্যাকশন দৃশ্যের মতো চলছে যাত্রীবাহী বাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর