কানাডায় বন্দুক হামলা, সন্দেহভাজনসহ নিহত তিন

আপডেট : ২৬ জুলাই ২০২২, ০২:২৬ পিএম

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে গোলাগুলির ঘটনায় এক বন্দুকধারীসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টার দিকে ল্যাংলি নগরীতে এ ঘটনা ঘটে। 

হামলার সময় একজন সন্দেহভাজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

পুলিশের ধারণা, ভ্যাঙ্কুভারের ল্যাংলি শহরে গৃহহীনদের ওপর এ হামলা চালানো হয়েছে। মধ্যরাতে শুরু হয়ে ভোর পর্যন্ত অব্যাহত ছিল হামলা। পরে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। 

আরও পড়ুন: মাঙ্কিপক্স ঠেকাতে গুটিবসন্তের টিকা ব্যবহারে ইইউ'র অনুমোদন

এ ঘটনায় আরও একজন পুরুষ ও নারী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) আঞ্চলিক প্রধান গালিব ভায়ানি এক সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বন্দুকধারী নিহত হয়েছেন। তবে তিনি একাই হামলা করেছিলেন কিনা তা তদন্ত করা হচ্ছে। 


একাত্তর/আরবিএস  

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর