ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও এক জিহাদি নেতা নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১১:৩৯ এএম

ফিলিস্তিনের ইসলামিক জিহাদ দলের (পিআইজে) আরেক শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরাইল। এ নিয়ে গত তিন দিনে দলটির দুই শীর্ষ নেতার মৃত্যু হলো। 

রোববার (৭ আগস্ট) বিবিসি জানিয়েছে, শনিবার (৬ আগস্ট) দক্ষিণ গাজার রাফায় পিআইজে নেতা খালেদ মানসুরকে হত্যা করে ইসরাইলি বাহিনী। 

এর ইসরাইল পাঁচবার তাকে হত্যার চেষ্টা করলেও প্রতিবারই বেঁচে যান তিনি। গাজা থেকে সন্ত্রাসী অপারেশন পরিকল্পনা করার অভিযোগ রয়েছে ইসরাইলের। 

এর আগে শুক্রবার ইসরাইলি বিমান হামলায় নিহত হন আরেক পিআইজে নেতা তায়সির জাবারি। 

এদিকে, গাজায় ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই দুই নেতাসহ সেখানে ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

অন্যদিকে ইসরাইল বলছে, শুক্রবার থেকে প্রায় চারশ' ফিলিস্তিনি রকেট ইসরাইলকে উদ্দেশ্য করে ছোঁড়া হয়েছে। 

ইসরাইলের দাবি, পিআইজে'র কাছ থেকে 'তাৎক্ষণিক হুমকি'র কারণেই তারা ফিলিস্তিনে অভিযান চালাচ্ছে। 'ব্রেকিং ডন' নামের এই অভিযান এক সপ্তাহ ধরে চলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা।

আরও পড়ুন: সীন নদীতে আটকা পড়েছে তিমি 

পশ্চিম তীরে এ অভিযানে বিমান হামলার পাশাপাশি পিআইজে'র ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। 

সাম্প্রতিক এই হামলাকে ২০২১ সালের মে মাসে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ১১ দিনব্যাপী পাল্টাপাল্টি হামলার পর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। 


একাত্তর/এসজে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর