ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৪১ পিএম

ভারতের পরবর্তী উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ (ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স) মনোনীত প্রার্থী জগদীপ ধনখড়। এই জোটের নেতৃত্বে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। 

বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটের বিপুল ব্যবধানে হারিয়ে নির্বাচিত হয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট উপ-রাষ্ট্রপতি পদে শপথ নেবেন পশ্চিমবঙ্গের সাবেক এই রাজ্যপাল।

প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করে বড় চমক দিয়েছিল এনডিএ। জনতা দল (ইউনাইটেড), ওয়াইএসআরসিপি, বিএসপি, এআইএডিএমকে ও শিব সেনার শিন্ডে শিবির সমর্থন করেছিল তাকে। সব মিলিয়ে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়েছেন তিনি।

অন্যদিকে বিরোধী প্রার্থী মার্গারেট আলভা পেয়েছেন ২৬ শতাংশ ভোট। আগের উপ-রাষ্ট্রপতি ভোটে তৎকালীন বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গান্ধী পেয়েছিলেন ৩২ শতাংশ ভোট। সে তুলনায় এবার বিরোধী শিবিরের প্রাপ্ত ভোট অনেকটাই কমেছে।

সংসদের দুই কক্ষের মোট ৭২৫ জন সদস্য গোপন ব্যালটে ভোট দিয়েছেন। জগদীপ ধনখড়ের পক্ষে গিয়েছে ৫২৮ ভোট। অন্যদিকে মার্গারেট আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। 

ধনখড়ের এই জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। বিজেপি একার জোরেই ধনখড়কে জিতিয়ে আনার মতো পরিস্থিতিতে ছিল। সঙ্গে অনেকগুলো দলের সমর্থন তিনি পেয়েছেন।

আরও পড়ুন: ইসরাইলি হামলায় ফিলিস্তিনের আরও এক জিহাদি নেতা নিহত

এদিকে কংগ্রেস, এনসিপি, ডিএমকে আরজেডি, আপ, মিম, টিআরএস ও জেএমএমকে পাশে পেয়েছেন রাজস্থানের সাবেক রাজ্যপাল আলভা। তৃণমূল কংগ্রেস শেষপর্যন্ত ভোটদানে বিরতই থেকেছে। 

লোকসভার ২১ ও রাজ্যসভার ১৬ সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে কোনও ভূমিকা নেননি। যদিও দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোট দিয়েছেন অধিকারী পরিবারের দুই সদস্য।


একাত্তর/এসজে

 

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর