কিউবায় জ্বালানি ট্যাংকে বজ্রপাত, আগুনে দগ্ধ শতাধিক

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ০১:৪৪ পিএম

কিউবার মাতানজাসে জ্বালানি ট্যাংকে বজ্রপাতের ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। এতে একজন নিহত এবং আহত হন ১২১ জন। নিখোঁজ রয়েছেন ১৭ জন দমকলকর্মী।

সিএনএনের খবরে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় বজ্রপাত থেকে আগুন লেগে যায়। আটটি জ্বালানি ট্যাংকের একটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। 

হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত মাতানজাসের একটি শিল্প অঞ্চলে শুক্রবার গভীর রাতে বজ্রপাত একটি জ্বালানী ট্যাঙ্কে আঘাত হানে এবং একটি বিস্ফোরণ ঘটায়।

দমকল বাহিনীর কয়েকটি ইউনিট মিলেও সম্ভব হয়নি নিয়ন্ত্রণে আনা। শনিবার তা ছড়িয়ে পড়ে আরেকটি ট্যাংকে। বাতাসের তোড়ে বাড়ছে আগুনের তীব্রতা। 

ঝুঁকিপূর্ণ এলাকাটি থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় দুই হাজার মানুষকে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মুনাফার পাহাড় গড়ছে বিশ্বের বড় তেল কোম্পানিগুলো

এদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক বলে টুইটারে জানিয়েছে কিউবার প্রেসিডেন্ট কার্যালয়। আহতদের মধ্যে জ্বালানি মন্ত্রী লিভান অ্যারোন্টে রয়েছেন।

প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল টুইট বার্তায় বলেন, শিল্পাঞ্চলে আগুনের ঘটনায় সরকার নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষ গোটা বিষয়টি পর্যালোচনা করছে।

সরকারের মতে, এই বিশাল আগুনে বহু ক্ষতি হয়েছে। কিউবার যখন জ্বালানি সংকট, ঠিক তখনই এই ঘটনা আরও উদ্বেগে ফেলেছে প্রশাসনকে। 


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং তীব্র জ্বালানি সংকটের মধ্যে থাকা কিউবায় নতুন করে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। শুক্রবার সংঘটিত এই ব্ল্যাকআউটের ফলে দেশজুড়ে চরম বিদ্যুৎহীন পরিস্থিতির সৃষ্টি হয়,...
সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আবকাইক তেল প্রক্রিয়াকরণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্যাটেলাইটে ধারণ করা ছবি বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা ব্লুমবার্গ।
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে আনুষ্ঠানিক ফৌজদারি অভিযোগ আনার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার গভীর রাতে মার্কিন বিচার বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত...
কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড সোমবার ভেঙে পড়ায় দেশটির লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ পরিচালনাকারী সংস্থা। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের মধ্যে এটি কিউবার সাম্প্রতিকতম...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর