অক্সিজেনের অভাবে গোয়ায় চারদিনে ৭৫ মৃত্যু

আপডেট : ১৫ মে ২০২১, ০৭:৫৬ এএম

গত চারদিনে ভারতের গোয়ায় অক্সিজেনের অভাবে ৭৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবার (১৪ মে) এনডিটিভির খবরে রাজ্যের সবচেয়ে বড় কোভিড হাসপাতাল গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বরাতে বলা হয়, অক্সিজেনের অভাবে গত মঙ্গলবার মৃত্যু হয়েছে ২৬ জনের, বুধবার প্রাণ হারিয়েছেন ২১ জন, বৃহস্পতিবার ১৫ জন আর শুক্রবার সেই সংখ্যাটি ছিলো ১৩।

মূলত মঙ্গলবার (১১ মে) অক্সিজেনের অভাবে ২৬ রোগীর মৃত্যুর পর ভারতজুড়ে শোরগোল পড়ে যায়। এ ঘটনায় গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের বিরুদ্ধে মামলাও হয়েছে। মামলাটি করেছেন বিজেপির নেতা বেন্টো লরেনা।

বিজেপির এই নেতা অভিযোগ করে বলেন, গোয়ায় অক্সিজেনের অভাবের ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে এবং এই পুরো ঘটনা স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিৎ রাণের মস্তিষ্ক প্রসূত।

আরও পড়ুন: অবৈধভাবে ভারত থেকে আসা ৩ জনের করোনা শনাক্ত

সর্বশেষ অক্সিজেনের অভাব বা অক্সিজেনের চাপ কম থাকার কথা বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চের সামনে স্বীকার করে নিয়েছে গোয়া সরকার। এরপর বোম্বে হাইকোর্ট কেন্দ্রের উদ্দেশ্যে বলেছেন, গোয়ায় পজিটিভিটি রেট অত্যন্ত বেশি। তাই, আগে সেখানে অক্সিজেন পাঠানো হোক।

একাত্তর/আরএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর