ইমরান খানের বাড়িতে পুলিশি নিরাপত্তা আরো জোরদার

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৪:৫১ পিএম

সাবেক পাক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বানিগালার বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ।

পাকিস্তান মুসলিম লীগ নেতা মুনিস এলাহি জানিয়েছেন, বানিগালার দিকে আন্দোলনের খবর পাওয়ার পর পিটিআই প্রধানের সুরক্ষার জন্য পুলিশকে পাঠানোর কথা বলা হয়েছে।

এর আগে ইমরান খানের বাড়িতে অভিযানের গুজব ছড়িয়ে পড়ে। পরে তার সুরক্ষায় দেওয়ার জন্য এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানা গেছে।

এদিকে ইমরানের অন্যতম সহযোগী পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান, গ্রেপ্তার ৫৫

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেয়ার অভিযোগও আনা হয়েছে শাহবাজ গিলের বিরুদ্ধে। শাহবাজকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইমরান।

ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র জানান, পিটিআই নেতা শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

একাত্তর/আরবিএস  

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
দীর্ঘ ৯ মাসের বিরতির পর অবশেষে স্ত্রী বুশরা বিবি ও বোন নোরিন নিয়াজির সাথে দেখার সুযোগ পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।
গুরুতর স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ে কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে অবিলম্বে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন...
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
ভারতের নয়াদিল্লির দক্ষিণ ক্যাম্পাসের কাছে সত্য নিকেতন এলাকায় একটি পাঁচতলা বেসরকারি ‘পেয়িং গেস্ট’ হোস্টেল ধসে পড়ার ঘটনায় রাজধানী জুড়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ‘হোস্টেল ডেজ’ নামের ওই ভবনটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর