যুক্তরাষ্ট্রে চার মুসলিম হত্যার ঘটনায় একজন গ্রেপ্তার

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৩:২৯ পিএম

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্ক শহরে চারজন মুসলিমকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রয়টার্স বলছে, আফগান বংশোদ্ভূত ৫১ বছর বয়সী মুহাম্মাদ আবু সাইদকে মঙ্গলবার (৯ আগস্ট) গ্রেপ্তার করা হয়। 

দুইজন মুসলিমকে হত্যার দায়ে মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এছাড়া আরও দুই মুসলিম হত্যার সঙ্গে তিনি জড়িত বলে সন্দেহ পুলিশের। তবে ঠিক কি কারণে এসব হত্যা সংঘটিত হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।  

image

মুহাম্মাদ আবু সাইদ

মার্কিন গণমাধ্যম থেকে জানা গেছে, নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে গত ৯ মাসের মধ্যে চার মুসলিম ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ বলছে, এসব হত্যার কারণ 'ঘৃণা' হতে পারে। 

সাড়ে পাঁচ লাখের বেশি জনসংখ্যার শহর আলবুকার্কিতে প্রায় পাঁচ হাজার মুসলিম বসবাস করেন।

image

৯ মাসে হামলায় নিহত চার ব্যক্তি 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রোববার (৭ আগস্ট) এক টুইট বার্তায় এসব ঘটনার নিন্দা জানিয়ে লিখেছেন, আলবুকার্কিতে চার মুসলিম ব্যক্তির ভয়াবহ হত্যাকাণ্ডে আমি ক্রুদ্ধ ও ব্যথিত। আমরা পূর্ণাঙ্গ তদন্তের জন্য অপেক্ষা করছি। পাশপাশি ভুক্তভোগী পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

এর আগে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কিংবা দায়ীদের তথ্য দিতে পারলে পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর