জম্মু ও কাশ্মীরে সেনা ক্যাম্পে হামলা, তিন সেনাসহ নিহত পাঁচ

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১১:০৫ এএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে একটি সেনা ক্যাম্পে বন্দুক হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু'জন। অন্যদিকে সেনাদের গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। ক্যাম্পে ওই দুই হামলাকারী প্রবেশের চেষ্টা করলে সেনারা বাধা দেয় এবং গোলাগুলির ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে রাজৌরির ডারহাল প্যারাগালের সেনা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

পুলিশের দাবি, এ হামলার পিছনে রয়েছে সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বা বা এলইটি। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।  

জম্মু ও কাশ্মীরের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, 'কিছু সন্ত্রাসী প্যারাগালে সেনা ক্যাম্পের বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিল। তারা সেনাদের চ্যালেঞ্জ করেছিল, ের ফলেই গুলি বিনিময় হয়।'

এ কর্মকর্তা আরও বলেন, ওই এলাকা সুরক্ষিত করতে সেনা ক্যাম্পে আরও বাহিনী পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, রাজৌরি জেলা এবং জম্মু অঞ্চলের অন্যান্য অংশগুলো মূলত সন্ত্রাসবাদ থেকে মুক্ত হয়েছে, তবে গত ছয় মাস ধরে সেখানে একাধিক সন্ত্রাসী সম্পর্কিত ঘটনা ঘটেছে। 

এদিকে কেন্দ্রশাসিত অঞ্চল পুলওয়ামা জেলায় ২৫ কেজি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ (বিস্ফোরক) ডিভাইস উদ্ধার করার ঠিক একদিন পর এই আক্রমণের ঘটনাটি ঘটলো।

২০১৮ সালের ফেব্রুয়ারির পর থেকে জম্মু ও কাশ্মীরের কোনো সেনা স্থাপনায় এটিই সবচেয়ে বড় হামলা।

এর আগে ২০১৬ সালে একই ধরনের সন্ত্রাসী হামলায় জম্মু ও কাশ্মীরের উরিতে ১৮ ভারতীয় সেনা নিহত হয়েছিল।

এ বিষয়ে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক টুইট বার্তায় জানান, রাজৌরিতে জঙ্গি হামলায় তিন সেনার মৃত্যুর খবর খুবই দুঃখজনক। এ হামলার নিন্দা জানাই ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এ হামলায় আহত অফিসার ও জওয়ানদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।


একাত্তর/আরবিএস 

ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় একটি বিশাল বহুজাতিক সুপারট্যাংকারে বিধ্বংসী হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর