সিয়েরা লিওনে জ্বালানী সংকটের বিক্ষোভে পুলিশসহ নিহত ১৯

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৬:৫৭ পিএম

জ্বালানি আর অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে সরকারবিরোধী বিক্ষোভে সংঘর্ষে ছয় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) দেশটির রাজধানী ফ্রিটাউনসহ অন্যান্য কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ফ্রিটাউন নগরীর প্রধান মর্গের একজন কর্মী রয়টার্সকে বলেছেন, বুধবার সরকারবিরোধী বিক্ষোভে রাজধানী ফ্রিটাউনে অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাশাপাশি দেশটির উত্তর এবং পশ্চিমাঞ্চলে সরকারিবিরোধী বিক্ষোভে পুলিশের ছয়জন কর্মকর্তার প্রাণহানি ঘটেছে বলে সিয়েরা লিওনের পুলিশের প্রধান জানিয়েছেন।

দেশটির পুলিশের মহাপরিদর্শক উইলিয়াম ফাইয়া সেলু রয়টার্সকে বলেছেন, রাজধানী ফ্রিটাউনের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া উত্তরাঞ্চলীয় শহর কামাকুইয়ে তিনজন ও পশ্চিমাঞ্চলীয় শহর মাকেনিতে একজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

পশ্চিম আফ্রিকার এই দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় বিভিন্ন শহরকে কেন্দ্র করে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। উপকূলীয় শহর ফ্রিটাউনেও অন্তত দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর আগে বুধবার সিয়েরা লিওনের সরকার বলেছিল, অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার প্রতিবাদে দেশের হাজার হাজার মানুষ বিক্ষোভ থেকে রাস্তায় ঢিল ছুঁড়েছেন এবং টায়ারে আগুন জ্বালিয়েছেন। সেসময় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রাথমিকভাবে এই বিষয়ে কোনও পরিসংখ্যান জানায়নি দেশটির সরকার।

করোনাভাইরাস মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতো মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটে রীতিমতো লড়াই করছে পশ্চিম আফ্রিকার এই দেশটি। 

সহিংসতা ঠেকাতে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টা থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা দিয়েছে সিয়েরা লিওনের ক্ষমতাসীন সরকার। তার আগেবু ধবার ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল।


একাত্তর/এসএ

রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় এক ভয়াবহ বোমা হামলায় রাশিয়ার কৃষ্ণসাগর বহরের উচ্চপদস্থ কর্মকর্তা রবার্ট শাগিভ নিহত হয়েছেন। দ্য নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, ৪৯ বছর বয়সী শাগিভ মূলত ইউক্রেনের...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর