পাকিস্তানের নৌবাহিনী বাঁচালো ৯ ভারতীয় কর্মীর প্রাণ

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৭:৫৬ পিএম

আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর চেষ্টায় রক্ষা পেল ভারতের একটি নৌকার ৯ ক্রুর প্রাণ। শুক্রবার (১২ আগস্ট) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ডুবে যাওয়া নৌকাটির নাম জামনা সাগর। তাতে মোট ১০ জন কর্মী ছিলেন। নৌকাটি থেকে তারা ডিসট্রেস কল দেন। সেই কল শোনার পর পাকিস্তান মেরিটাইম ইনফরমেশন সেন্টার পাশে থাকা একটি জাহাজকে প্রয়োজনীয় সাহায্য করতে বলে। তারাই নৌকার নয়জন ভারতীয় কর্মীকে উদ্ধার করে।

পাকিস্তান নৌবাহিনীর জাহাজটি দুবাই যাচ্ছিল। তারা ভারতীয় কর্মীদের উদ্ধার করে আবার দুবাই যাত্রা শুরু করে। যাত্রাপথে তারা ভারতীয় কর্মীদের নামিয়ে দিয়ে যাবে।

৯ ভারতীয়কে উদ্ধারের পরেও পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ ও দুইটি হেলিকপ্টার সেখানে অবস্থান করে। কারণ, তখনো একজন কর্মীর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা সেই কর্মীর মৃতদেহ সমুদ্রে ভাসতে দেখে। তার দেহ উদ্ধার করে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সিকে হস্তান্তর করা হয়।

এর আগে এই বছরের গোড়ায় পাকিস্তানের নৌবাহিনী ভারতের একটি সাবমেরিনকে ওই অঞ্চলে ট্র্যাক করেছিল। তখন পাকিস্তান অভিযোগ করেছিল, ভারত নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ওই সাবমেরিন পাঠিয়েছিল। নৌবাহিনী সতর্ক থাকায় তারা পাকিস্তানের জলসীমায় ঢুকতে পারেনি বলে দাবি করেছিল পাকিস্তান।


একাত্তর/এসএ

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর