ট্রাম্পের বাড়ি থেকে 'গোপন নথি' জব্দ

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৭:০৭ পিএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসবভনে তল্লাশি চালিয়ে সেখান থেকে রাষ্ট্রীয় গোপন নথিপত্র উদ্ধার করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা এফবিআই। যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত এসব নথিপত্রের একটি তালিকাও প্রকাশ করেছে। 

ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গেলো সোমবার মার্কিন এফবিআই গোয়েন্দারা ফ্লোরিডায় অবস্থিত ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনে তল্লাশি চালায়। 

গোয়েন্দা সংস্থাটি বলছে, এসব জব্দকৃত নথিপত্রের মধ্যে অত্যন্ত গোপনীয় নথিও অন্তর্ভুক্ত রয়েছে। ১১ সেট নথি পাওয়া গেছে, যার কোনো কোনোটি চিহ্নিত ছিল ‘টিএস/এসসিআই’ নামে। এ ধরনের তকমা সাধারণত সেইসব নথিতে থাকে, যেসব নথির তথ্য বেহাত হলে তা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে।

তবে দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, এসব নথি কোনোভাবেই ‘ডিক্লাসিফায়েড’ বা ‘গোপনীয় নয়’ কিছু নয়।

আর ট্রাম্পের কার্যালয় বলেছে, প্রেসিডেন্ট থাকাকালে নিজের ক্ষমতাবলে এসব নথিকে ‘গোপনীয় নয়’ শ্রেণিভুক্ত করেছিলেন ট্রাম্প। ফলে এসব অভিযোগ ভিত্তিহীন। 

এদিকে বৃহস্পতিবারের তল্লাশি থেকে জব্দকৃত নথিপত্রের তালিকাটি জনসমক্ষে উন্মুক্ত করার অনুরোধ জানান অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড।

আরও পড়ুন: সাড়ে ১৩ কোটি ডোজ করোনা টিকা ধ্বংস করবে জনসন

এ কারণে অনেকে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সরিয়ে দেয়ারও দাবি তুলেছেন। মাইক পেন্স ঘটনার দায় মেরিক গারল্যান্ডের ওপর চাপিয়েছেন।

রিপাবলিকান সিনেটের সেথ উইদারস ফ্লোরিডায় ট্রাম্পের বাড়িতে তল্লাশিকে ‘বিস্ময়কররকম বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন। তাতে সুর মিলিয়েছেন কংগ্রেসে রিপাবলিকানদের শীর্ষ নেতারা।


একাত্তর/আরবিএস   

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার সম্ভাব্য ‘প্রাথমিক শান্তি চুক্তি’ সই হওয়া নিয়ে আন্তর্জাতিক কূটনীতিতে চরম নাটকীয়তা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের আগুনে ঘৃতাহুতি দিয়ে এক চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত কয়েক সপ্তাহে ইরান তাদের বোমা...
পারস্য উপসাগরের ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার এক চরম হুঁশিয়ারি দিয়ে ঘোষণা...
মেটলাইফ স্টেডিয়ামের মহাযুদ্ধের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে দুই শিবিরের অফিশিয়াল লাইন-আপ আসতেই ফুটবল পাড়ায় তোলপাড়! ট্রফি ধরে রাখার মিশনে আর্জেন্টিনার মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি সেমিফাইনালের উইনিং...
ইউরোপসেরা স্পেন বনাম লাতিন আমেরিকার সম্রাট আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালের সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে হাজির! নিউইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রেফারি বাঁশি বাজানোর সাথে সাথেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর