জেরুজালেমে বাসে বন্দুকধারীর হামলায় আহত আট

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৩:২৫ পিএম

ইসরাইলের দখলের থাকা জেরুজালেমের পুরাতন শহরের কাছে একটি বাসে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে এক অন্তঃসত্ত্বাসহ আহত হয়েছেন আটজন। এদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলের পুলিশ।

রোববার (১৪ আগস্ট) ভোরের দিকে বাসটিতে হামলার ঘটনা ঘটে। ইসরাইলি বসতিদের বহনকারী একটি বাস ওয়েস্টার্ন ওয়ালের কাছে একটি পার্কিং লটে অপেক্ষা করছিলো। যাত্রীরা বাসটি ছাড়ার অপেক্ষায় ছিলেন। ওই এলাকার অন্য এক পার্কিং লটে দ্বিতীয় বন্দুক হামলা হওয়ার খবরও পাওয়া গেছে।

আক্রান্ত বাসের চালক ড্যানিয়েল ক্যানিভস্কি জানান, বাস নিয়ে তিনি ওয়েস্টার্ন ওয়ালের দিক থেকে আসছিলেন। তাঁর বাস তখন যাত্রীতে ভরা। এ সময় এক বন্দুধারী এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। তিনি আতঙ্কিত হয়ে বাসটি টম্ব অফ ডেভিডের কাছে থামিয়ে দেন। 

হামলার পরে বন্দুকধারীকে খুঁজছে সেদেশের পুলিশ। ওই এলাকার অন্য এক পার্কিং লটে দ্বিতীয় বন্দুক হামলা হওয়ার খবরও প্রকাশ করেছে সংবাদমাধ্যম। তদন্ত শুরু করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট দলকে ঘটনাস্থলে পাঠিয়েছে ইজরাইলি পুলিশ। 

গাজা উপত্যকা ও দখলকৃত পশ্চিমতীর এলাকায় ইজরাইল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এক সপ্তাহের উত্তেজনা চলার পর এই বন্দুক হামলা হল। এর আগে গাজায় ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসলাইলি যুদ্ধবিমান।

আরও পড়ুন: ভেন্টিলেটর সরানো হয়েছে, কথা বলছেন রুশদি

দখল করা পশ্চিমতীর এলাকা থেকে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তারের পর এ অভিযান চালানো হয়। বিমান হামলায় ১৭ শিশুসহ ৪৯ ফিলিস্তিতি ও দুজন ইসলামিক জিহাদ কমান্ডার নিহত হন। আহত হন কয়েকশ’ ফিলিস্তিনি বেসামরিক মানুষ।

জবাবে ইসরাইলকে লক্ষ্য করে কয়েকশ’ রকেট ছুড়েছে ইসলামিক জিহাদ। তবে, সেসবের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। কোনো ইজরাইলি মারা যায়নি বা গুরুতর আহত হয়নি। মিশরের মধ্যস্থতায় এক অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে এ উত্তেজনার নিরসনও হয়েছে।


একাত্তর/এসজে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর