ভারতের দিল্লিতে আরও একজনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এনিয়ে রাজ্যটিতে আক্রান্ত পাঁচজন। শনিবার (১৫ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
আক্রান্ত চারজন বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। অপরজনকে ছাড়পত্র দেয়া হয়েছে। শুক্রবার ২২ বছর বয়সী এক আফ্রিকান নারীর নমুনায় মাঙ্কিপক্স শনাক্ত হয়।
দিল্লিতে এ নিয়ে তিনিই দ্বিতীয় নারী যিনি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, আক্রান্ত নারীকে দিল্লির লোক নায়ক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বর্তমানে সেখানে চিকিৎসা নিচ্ছেন। একমাস আগে দক্ষিণ আফ্রিকার ওই নারী নাইজেরিয়া সফর করেছিলেন। ২৫ জুলাই দিল্লিতে প্রথম আক্রান্ত শনাক্ত হয়।
মাঙ্কিপক্স মোকাবিলায় দিল্লি সরকার তিনটি সরকারি এবং তিনটি বেসরকারি হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করেছে।
আরও পড়ুন: সংসারের খরচ সামলাতে পোষা প্রাণী তাড়িয়ে দিচ্ছে ব্রিটিশরা
ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কয়েকটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় সরকার। বিদেশী পর্যটকদের অসুস্থ মানুষ, মৃত বা জীবিত বন্য প্রাণী থেকে দূরে থাকতে বলা হয়েছে।
১৪ জুলাইতে কেরালায় দেশটির প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বিশ্বের ৮০টি দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার ৪০০ জনের বেশি।
একাত্তর/এসজে
