আফগানিস্তানে তালেবান শাসনের এক বছর

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:১০ এএম

আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো তালেবান শাসন কায়েমের প্রথম বর্ষপূর্তি আজ। গত বছরের ১৫ আগস্ট এক নাটকীয় উত্থানের মধ্য দিয়ে আফগানিস্তানের শাসনক্ষমতা দখল করে তালেবান গোষ্ঠী। 

ক্ষমতায় আসার পর নিজেদের শাসন ব্যবস্থায় বহু পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান নেতারা। প্রতিশ্রুতি দিয়েছিল নারীর প্রতি সহনশীল ও জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা কায়েম করার। 

তবে এই এক বছরে তেমন কোনো পরিবর্তন আসেনি তা বলাই বাহুল্য। উল্টো এই অল্প সময়ে আফগানরা যেনো পিছিয়ে আরও বহু বছর।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন আফগান নারী জানিয়েছেন, তাদের চাকরিগুলো পরিবারের পুরুষ সদস্যদের দিয়ে দিতে বলা হয়েছে। 

আফগান অর্থ মন্ত্রণালয়ের ৬০ জনেরও বেশি নারী কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, গত আগস্টে তাদেরকে চাকরি ছেড়ে দিতে নির্দেশ দেয়া হয়। বলা হয় বাড়ি গিয়ে তাদের ভাইয়ের সিভি পাঠিয়ে দিতে, যেন তারা নিজের বোনের পদের জন্য আবেদন করতে পারেন। 

তালেবান কর্তৃপক্ষের দাবি, নারীদেরকে এখনও চাকরি করতে দেয়া হচ্ছে। এদের বেশিরভাগই কাজ করেন 'নারীপ্রধান' পেশায়, যেমন চিকিৎসা কর্মী, শিক্ষক ও নিরাপত্তাকর্মী। দেয়া হচ্ছে বেতনও, যদিও তা তাদের আসল বেতনের ভগ্নাংশ মাত্র। 

আফগানিস্তানে কর্মরত নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের (এনআরসি) কান্ট্রি ডিরেক্টর নেইল তুরনার বলেন, ‘আমরা দেখেছি, এক বছরে কিভাবে দারিদ্র বেড়েছে। অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে। মানুষের আয় কমেছে। বিপরীতে বাড়ছে বেকারত্ব, শিশু শ্রমের মতো বিষয়গুলো। আসলে ভবিষ্যত খুবই ধূসর। উঁচুনিচু পথে, সিটবেল্ট ছাড়াই আমরা গাড়ি চালাচ্ছি।’

২০ বছর ধরে তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করে আসা হাজারো সেনাকে ক্ষমা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, জাতিসংঘের হিসাব অনুযায়ী, তালেবান কর্তৃপক্ষ ১৬০টি বিচারবহির্ভূত হত্যা করেছে। এ ছাড়াও সাবেক সরকার এবং নিরাপত্তা কর্মকর্তাদের নির্যাতনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় নিহত এক, আহত ১৭

সাংস্কৃতিক কাঠামোতে হস্তক্ষেপ না করলে সংবাদপত্রের স্বাধীনতার কথা জানিয়েছিল তালেবান। কিন্তু, এরইমধ্যে আফগানিস্থানে ডয়চে ভেলে, বিবিসি, ভয়েস অফ আমেরিকাসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম বন্ধ করা হয়েছে।

এদিকে, খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আফগানিস্তানের কৃষি। চরম দারিদ্র্য আর দুর্ভিক্ষের সাথে লড়াই করে বেঁচে আছেন অসংখ্য আফগান। যুদ্ধের পরে বিদেশি সহায়তা আসা আবার শুরু হলেও, অনেকেই আর পশ্চিম সাহায্য গ্রহণ করতে অনিচ্ছুক। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর