মদ্যপানে উৎসাহ হারাচ্ছে জাপানের তরুণ প্রজন্ম

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১০:৩১ পিএম

জাপানে মদ্যপানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে দেশটির তরুণ প্রজন্ম। এমন চিত্র সামনে আসতেই চিন্তিত হয়ে পড়েছে দেশটির সরকার। উপায় খুঁজছে পরিত্রাণের।

জাপানজুড়ে পরিচালিত বেশ কয়েকটি পরীক্ষায় দেখা গেছে, তরুণ প্রজন্ম যথেষ্ট পরিমাণে মদপান করছে না। এরমধ্যে অনেকেই চিরতরে অভ্যাস ছেড়ে দিয়েছেন।

সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীকাল তরুণদের এই অভ্যাস পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এক্ষেত্রে কিছু বিষয় নিয়ামক হিসাবে কাজ করেছে।

ঘরবন্দি হয়ে থাকা, পরিবারের সঙ্গে বেশি সময় কাটানো, পানশালায় যেতে না পারা, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে না পারার কারণে মদপানের প্রতি আগ্রহ হারিয়েছে।

মহামারী পরিস্থিতির উন্নতি হলেও জাপানে মদের বিক্রি কমের দিকেই। মদ বিক্রি করে মোটা রাজস্ব আদায় করে থাকে জাপান সরকার। তাই তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

তরুণরা মদের প্রতি অনীহা দেখানোয় রাজস্ব আদায় কমেছে। কিভাবে মদের বিক্রি বাড়ানো যায়, এ নিয়েই নিয়ে নতুন নতুন উপায় খুঁজে বের করতে ব্যস্ত সময় কাটাচ্ছে জাপানের সরকার।

তরুণদের বেশি করে মদ্যপানে উৎসাহিত করতে বিভিন্ন প্রতিযোগিতাও চালু করছে সরকার। এরিমধ্যে ‘সেক ভাইভা’ নামে এক বিশেষ প্রচার অভিযানও শুরু হয়েছে।

জাপানের সব ধরনের মদের প্রচার করা এই অভিযানের উদ্দেশ্য। সে সঙ্গে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহনকারিরা মদ বিক্রি বাড়ার উপায় বাতলে দিবেন।

জাপানের রাজস্ব বিভাগ আয়োজিত এই কর্মসূচি থেকে সেরা উত্তরদাতাকে বড় অংকের পুরস্কার দেয়া হবে। যার ফাইনাল অনুষ্ঠিত হবে নভেম্বরে।

 

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর