ভারতের আলোচিত ‘তেলাপোকা’ দলের ওয়েবসাইট গায়েব!

আপডেট : ২৪ মে ২০২৬, ০৯:৪৫ এএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে ব্যঙ্গ করে সামাজিক মাধ্যমে ঝড় তোলা এক অনলাইন রাজনৈতিক আন্দোলনের অফিশিয়াল ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে মোদী সরকারের বিরুদ্ধে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামের এই তুমুল জনপ্রিয় ও চটকদার ব্যঙ্গাত্মক আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে শনিবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে দাবি করেন, সরকার তাদের ‘আইকনিক’ ওয়েবসাইটটি ইন্টারনেট থেকে মুছে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির শিক্ষার্থী অভিজিৎ মাত্র এক সপ্তাহ আগে এই অভিনব ওয়েবসাইট এবং এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো চালু করেছিলেন। ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্তের এক বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবেই এই আন্দোলনের জন্ম। চলতি মাসের শুরুর দিকে প্রধান বিচারপতি দেশের বেকার যুবকদের ‘তেলাপোকা’ বা ককরোচের সঙ্গে তুলনা করেছিলেন।

যদিও তীব্র সমালোচনার মুখে পরে তিনি সুর নরম করে ব্যাখ্যা দেন, তাঁর মন্তব্যটি আসলে জাল বা ভুয়া ডিগ্রিধারীদের উদ্দেশ্যে ছিল এবং দেশের যুবসমাজ মূলত ‘উন্নত ভারতের স্তম্ভ’।


প্রধান বিচারপতির সেই মন্তব্যকে কটাক্ষ করেই অভিজিৎ গঠন করেন ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি, যা স্পষ্টতই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি’র নামের সঙ্গে একটি চতুর রসিকতা। মাত্র এক সপ্তাহে এই ব্যঙ্গাত্মক আন্দোলনের ইনস্টাগ্রাম পেজটি ২২ মিলিয়নেরও বেশি (২ কোটি ২০ লাখ) ফলোয়ার পেয়ে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েছে। তুলনা করলে দেখা যায়, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার দাবিদার বিজেপির অফিশিয়াল ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা বর্তমানে মাত্র ৯ মিলিয়নের কিছু বেশি। অর্থাৎ, জনপ্রিয়তার দৌড়ে মোদীর আসল দলকে বহু পেছনে ফেলে দিয়েছে এই নকল ‘তেলাপোকা’ দল!

অভিজিৎ দিপকে জানিয়েছেন, ওয়েবসাইট বন্ধ করার পাশাপাশি তাঁর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং সিজেপি’র অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজটিও হ্যাক করা হয়েছে। তিনি দাবি করেন, মাত্র সাত দিনে প্রায় ১০ লাখ মানুষ তাঁদের এই অভিনব আন্দোলনে যোগ দিয়েছেন।


বর্তমানে এই গ্রুপটি ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে জোরালো প্রচারণা চালাচ্ছে এবং ইতিমধ্যে প্রায় ছয় লাখ মানুষ তাঁদের এই গণস্বাক্ষর পিটিশনে সই করেছেন। উল্লেখ্য, সরকারি মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কেলেঙ্কারিতে গত কয়েক সপ্তাহ ধরে ভারতজুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে।

চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে আলাপকালে এই ঝড়ের গতিতে বাড়তে থাকা আন্দোলনের নেপথ্য ভাবনা ব্যাখ্যা করেছিলেন অভিজিৎ। ক্ষমতাসীনদের অহংকারকে তীব্র খোঁচা দিয়ে তিনি বলেছিলেন, ক্ষমতায় যারা বসে আছেন, তারা সাধারণ নাগরিকদের তেলাপোকা আর পরজীবী মনে করেন। তাদের জেনে রাখা উচিত যে, তেলাপোকা কিন্তু পচা আর নোংরা জায়গাতেই বংশবৃদ্ধি করে। আর আজকের ভারতের পরিস্থিতিও ঠিক তেমনটাই হয়ে দাঁড়িয়েছে।


এক তেলাপোকার ডাকে যেভাবে কোটি কোটি তরুণ মোদী সরকারের বিরুদ্ধে অনলাইনে একজোট হচ্ছিল, তাতেই নড়েচড়ে বসেছে দিল্লির ক্ষমতার মসনদ। আর সেই ভয়ের কারণেই এই ডিজিটাল দমনপীড়ন কি না, তা নিয়ে এখন নেটপাড়ায় চলছে তুমুল আলোচনা ও রসালো বিতর্ক।

তথ্যসূত্র: আল জাজিরা

এআরএস
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগে সরব থাকা কাকরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি ঘিরে রাজধানী দিল্লিতে থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয়...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক 'যন্তর মন্তর' আন্দোলনের নির্দিষ্ট স্থান হিসেবে তার পরিচয় হারিয়েছে। কেন্দ্র সরকারের পক্ষ থেকে যন্তর মন্তরকে বিক্ষোভের তালিকা থেকে বাদ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর