দুগিন কন্যা হত্যায় ইউক্রেন দায়ি: মস্কো

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৫:২৮ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও তাত্ত্বিক গুরুর মেয়ে দারিয়া দুগিন শনিবার রাশিয়ার রাজধানী মস্কোর কাছে এক গাড়িবোমা হামলায় নিহত হন। এ হামলার জন্য ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা 'স্পেশাল সার্ভিস'কে দায়ি করেছে মস্কো। 

সোমবার এক বিবৃতিতে রুশ গোয়ান্দা সংস্থা কেজিবি'র প্রধান উত্তরসূরি রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানায় যে, এ হামলার সাথে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী জড়িত।

এফএসবি জানায়, ইউক্রেনের নাগরিক নাটালিয়া ভভক এই হত্যাকাণ্ড ঘটিয়ে এস্তোনিয়ায় পালিয়ে যায়।

সংস্থাটি আরও জানায়, ওই ব্যক্তি (ভভক) এবং তার ১২ বছর বয়সী মেয়ে জুলাই মাসে রাশিয়ায় আসেন এবং একই হাউজিং ব্লকে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেনে। ওই ব্যক্তি দুগিনের জীবনধারা নিয়ে গবেষণা করে আক্রমণের প্রস্তুতির জন্য এক মাস কাটিয়েছেন।

image


রুশ গোয়েন্দা সংস্থাটি ভভকের সামরিক আইডি কার্ডসহ নজরদারি ভিডিও প্রকাশ করেছে। রাশিয়ার দাবি, হামলাকারী ইউক্রেনের আজভ রেজিমেন্টের অন্তর্ভুক্ত।

যদিও সোমবার (২২ আগস্ট) ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে কিয়েভ। ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রাশিয়ার এ অভিযোগকে "প্রপাগান্ডা" বলে অভিহিত করেছেন।

৬০ বছর বয়সী আলেকজান্ডার দুগিনকে 'পুতিনের মাথা' বা 'তাত্ত্বিক গুরু' হিসেবে বিবেচনা করা হয়। সরাসরি রুশ সরকারের হয়ে কাজ না করলেও তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের অত্যন্ত কাছের মানুষ হিসেবে পরিচিত।

আরও পড়ুন: বিশ্বে করোনা: বেড়েছে মৃত্যু, আক্রান্ত কমেছে

শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে দুগিন ও তার মেয়ের একসঙ্গে একই গাড়িতে করে বাসায় ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি আলাদা গাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন। গাড়ি বিস্ফোরণের সময় ২৯ বছর বয়সী দুগিন কন্যা একাই গাড়িতে ছিলেন। সংশ্লিষ্টদের ধারণা, সম্ভবত দুগিনই ছিলেন এই হামলার মূল লক্ষ্য। কারণ ওই গাড়িতে করেই তার ফেরার কথা ছিল। 

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দারিয়া দুগিন একজন সাংবাদিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেন।


একাত্তর/আরবিএস

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর