গ্রেপ্তারের পরই ছাড়া পেলেন রাজা সিং, রাতভর বিক্ষোভ

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৮:৫০ পিএম

নুপুর শর্মার পর এবার মহানবী হযরত মুহাম্মদকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় তেলেঙ্গানায় বিজেপি’র বিধায়ক টি রাজা সিংকে গ্রেপ্তারের কিছুক্ষণ পর জামিন দেয়া হয়েছে। 

মঙ্গলবার নিজ বাসভাবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হায়দরাবাদে রাতভর বিক্ষোভ করে হাজারও মানুষ। 

মহানবীকে হযরত মুহাম্মাদকে অবমাননার খবর ছড়িয়ে পড়ায় আবারও বিক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের মানুষ। এবার আপত্তিকর মন্তব্য করেছেন তেলেঙ্গেনার বিজেপি বিধায়ক টি রাজা সিং। 

রাজার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে তাঁকে গ্রেফতার করতে বাধ্য হয় পুলিশ। 

গ্রেপ্তারের পর রাজা সিংকে দল থেকে সাময়িক বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন বিজেপি। এ সময় সংবাদিকদের রাজা বলেন, ধর্মের জন্য মরতেও প্রস্তুত তিনি। 

টি রাজা সিং বলেন, ইউটিউব থেকে ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। আমি জানি না, পুলিশ কী করতে যাচ্ছে। তবে, মুক্তির পর নিশ্চিতভাবে ভিডিওর দ্বিতীয় অংশও আপলোড করা হবে। 

পুলিশ বলছে, ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিজেপির এই বিধায়কের বিরুদ্ধে মামলা হয়েছে। এসবের মধ্যে রয়েছে ধর্মীয় বিষয়ে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা ছড়ানো, কোনো সম্প্রদায়ের ধর্ম অথবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে উদ্দেশ্যপ্রণোদিত ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত থাকা।

এমন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন-এআইএমআইএম এর প্রধান আসাদ উদ্দিন ওয়াইসি। 

তিনি বলেন, এটা কি বিজেপি'র দাপ্তরিক নীতিতে পরিণত হয়েছে? তারা কি নূপুর শর্মাতেই সন্তুষ্ট নয়, অন্য বিধায়কদেরও এসব বলতে বলছেন? আমাদের দাবি, বিজেপি এসব করা বন্ধ করুক।

এর আগে, রাজা সিং ১০ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে কৌতুক অভিনেতা মুনাওয়ার ফারুকীর প্রতি কটাক্ষ করে তিনি বলেন, ফারুকী যেভাবে হিন্দু দেবদেবীদের নিয়ে ভিডিও তৈরি করেন, এটি তেমনই একটি কমেড' ভিডিও। এতেই ফুঁসে ওঠে মুসলিমরা। 

গত শুক্রবার প্রায় ৫০ জনকে সঙ্গে নিয়ে ফারুকীর একটি শো পণ্ড করার ব্যর্থ চেষ্টা করেছিলেন রাজা সিং। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁকে স্বল্পসময়ের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ।


একাত্তর/এআর

ঘরে-বাইরে কোথাও যেন স্বস্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। একদিকে ইরান যুদ্ধের জেরে বিশ্ব অর্থনীতি ক্রমশ অস্থিতিশীল হয়ে পড়ায় দেশের মাটিতে মধ্যবর্তী নির্বাচনের আগে তীব্র সমালোচনার মুখে...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে গত দুই দিন ধরে নজিরবিহীন গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছেন, কেউ আমেরিকার পক্ষে দাঁড়াচ্ছেন, আবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর