উগান্ডার প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্য ইন্টারনেট

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:১৬ এএম

প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে আরো দুই হাজার ওয়াইফাই হটস্পট স্থাপন করতে যাচ্ছে উগান্ডার সরকার।

বুধবার (২৪ আগস্ট) দেশটির তথ্য প্রযুক্তি বিষয়ক নির্বাহী পরিচালক হাতইব মুগাসা একথা জানান।

মন্ত্রীসভায় অনুমোদনের পর ডিজিটাল অ্যাক্সিলারেশন প্রোগ্রামের আওতায় প্রকল্প বাস্তবায়ন হবে।

সরকারি অফিস চলাকালে দাপ্তরিক কাজে ইন্টারনেট ব্যবহার হবে। অফিসের কর্মঘণ্টা শেষে এবং ছুটির দিনে জনগণ হটস্পটের মাধ্যমে বিনামূল্যে এ সেবা পাবেন।

রাজধানী কাম্পালাসহ বিভাগীয় শহরগুলোতে ইতোমধ্যে ৬০০ হটস্পট স্থাপন করে এ সেবা দেয়া হচ্ছে।

বিশ্বব্যাংকের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে উগান্ডা।

আরও পড়ুন: নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে জাপান

যদিও সমালোচকরা বলছেন, ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সংযোগ না থাকায় তারা ঠিকঠাক এ সেবা পাচ্ছেন না।


একাত্তর/আরএ

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভের সময় দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার প্রায় আটদিন পর, ইরানে ইন্টারনেট সংযোগ ‘খুব সামান্য’ উন্নতি হয়েছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তাঁর দৈনন্দিন কাজে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ব্যবহার করেন না বলে জানিয়েছেন।
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর