জীবাশ্ম জ্বালানিকে না বলতে যাচ্ছে ক্যালিফোর্নিয়া

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:৩০ পিএম

২০৩৫ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ। এ লক্ষ্যে চলতি সপ্তাহে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা।

জীবাশ্ম জ্বালানিমুক্ত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর রাজ্য ক্যালিফোর্নিয়া। এ প্রস্তাবে নতুন বিক্রি হতে যাওয়া সব গাড়ি শূন্য নিঃসরণের হতে হবে। 

গভর্নর গ্যাভিন নিউসোমের প্রস্তাব নিয়ে রাজ্যের এয়ার রিসোর্স বোর্ড আলোচনা করবে।তাদের এ পরিকল্পনা দেশের অন্যান্য রাজ্যকে উৎসাহী করবে বলে আশাবাদী তারা। 

বোর্ড সদস্য ড্যানিয়েল স্পারলিং মনে করেন, পরিকল্পনা নিরানব্বুই দশমিক নয় শতাংশ কার্যকর করা সম্ভব। 

এ লক্ষ্য বাস্তবায়নে ২০২৬ সালের মধ্যে এক তৃতীয়াংশ এবং ২০৩০ সালের মধ্যে যতো গাড়ি বিক্রি হবে তার দুই তৃতীয়াংশ শূন্য নিঃসরণের হতে হবে।

জীবাশ্ম জ্বালানি হল এক প্রকার জ্বালানি, যা বায়ুর অনুপস্থিতিতে পচন প্রক্রিয়ায় তৈরি হয়। মৃত গাছ পাতা, মানুষ বা পশুপাখির মৃতদেহ ইত্যাদি জীবনের মতো উপাদান হাজার হাজার বছর মাটির নিচে চাপা পড়ে এ জ্বালানি তৈরি হয়।

এ প্রক্রিয়ায় জ্বালানি তৈরি হতে মিলিয়ন বছর লাগে, সাধারণত ৬৫০ মিলিয়ন বছর সময় লাগে। জীবাশ্ম জ্বালানিতে উচ্চ পরিমাণে কার্বন থাকে। 

কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জীবাশ্ম জ্বালানি। জীবাশ্ম জ্বালানি পৃথিবীর সব জায়গায় পাওয়া যায় না। যেসব দেশে পাওয়া যায় তার ওপর নির্ভর করে অন্যান্য দেশ।


একাত্তর/এআর

ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলের দুই কাউন্টিতে বজ্রপাত থেকে সৃষ্ট দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় বহু মানুষ ঘরছাড়া হয়েছে এবং ঐতিহাসিক চাইনিজ ক্যাম্প শহরের বড় অংশ পুড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে কারফিউয়ের প্রথমদিনে বড় ধরনের কোনো সহিংসতা না ঘটলেও অব্যাহত রয়েছে গণগ্রেপ্তার।
ট্রাম্প যেই আইনের ভিত্তিতে ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন, তা শুধু বাইরের ‘আক্রমণ’ ঠেকাতে ব্যবহার করা হয়। দেশীয় আইন-শৃঙ্খলা রক্ষায় এই সামরিক বাহিনী ব্যবহারের ঘটনা বিরল।
আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার শহরটিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর