মাতাল হয়ে গাড়ি চালানোয় পেলোসির স্বামীর সাজা

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১২:৩২ পিএম

মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে অপর একটি গাড়িকে ধাক্কা মারা অভিযোগে আমেরিকার স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী দোষী সাবস্ত হয়েছেন। তাঁকে পাঁচ দিনের জেল ও জরিমানা করা হয়েছে। 

গত মে মাসে ক্যালিফোর্নিয়ায় এই ঘটনা ঘটিয়েছিলেন ন্যান্সি পেলোসির ৮২ বছর বয়সী স্বামী পল পেলোসি। সেই মামলার রায় এসেছে বুধবার। 

পল পেলোসি তার অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। তারপর তার পাঁচ দিনের জেল এবং ৬ হাজার ৮০০ ডলার জরিমানা হয়।

তবে ন্যান্সির স্বামী পল পেলোসিকে আর জেলে থাকতে হবে না। কারণ, তিনি ইতোমধ্যে জেল খেটেছেন। সেখানে ভালো ব্যবহারের জন্য দুদিনের কারাবাস মওকুফ করে দিয়েছেন বিচারক।

ওই ঘটনার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিলও এবং চার দিন তিনি জেলে ছিলেন। যে এক দিন তাকে জেলে থাকতে হবে না, তার বিনিময়ে তিনি কমিউনিটি সার্ভিস করবেন।

এছাড়া তিন মাসের জন্য মদ খেয়ে গাড়ি না চালানো সংক্রান্ত ক্লাসে যেতে হবে। তাকে গাড়িতে ইগনিশন ইন্টারলক সিস্টেম লাগাতে হবে।

এই যন্ত্র লাগালে ইঞ্জিন স্টার্ট করার আগে তাকে পরীক্ষা দিতে হবে যে তিনি মদ খাননি। মদ খেলে গাড়ি স্টার্টই নেবে না।

গত ২৮ মে পল পেলোসিকে গ্রেপ্তার করা হয়। তিনি হাইওয়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার গাড়ি একটি জিপকে ধাক্কা মারে। এতে জিপের চালক সামান্য আহত হন। 

পুলিশ জানায়, পল পেলোসি ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না, তার কথা জড়িয়ে গিয়েছিলো এবং তার মুখ থেকে অ্যালকোহলের তীব্র গন্ধ আসছিলো।


একাত্তর/এআর

আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের...
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুধু মাঠেই 'কিং' নন, মাঠের বাইরেও তার জীবনযাত্রা এক রাজকীয়তার প্রতীক।
কারাবন্দি সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়ে ডিক্রি জারি করেছেন থাইল্যন্ডের রাজা। শীর্ষস্থানীয় এই ধনকুবেরের আট বছরের সাজার সাত বছর মওকুফ করে এক বছরে আনা হয়েছে।
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর