থাকসিনের সাজার মেয়াদ কমালেন থাই রাজা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ পিএম

কারাবন্দি সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়ে ডিক্রি জারি করেছেন থাইল্যান্ডের রাজা। শীর্ষস্থানীয় এই ধনকুবেরের আট বছরের সাজার সাত বছর মওকুফ করে এক বছরে আনা হয়েছে।

শুক্রবার থাকসিনের সাজা কমানো নিয়ে এক বিবৃতিতে থাই সরকার জানায়, ‘রাজা মহা ভজিরালঙ্কম থাকসিনের সাজায় কাটছাঁট করেছেন। তার সাজা সাত বছর কমিয়ে এক বছর করা হয়েছে।’ খবর এএফপি’র।

সাজা কমানোর জন্য ৭৪ বছর বয়সী এই ধনকুবের ক্ষমা চেয়ে রাজার কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে থাই রাজা তার সাজা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।

শুক্রবার প্রকাশিত সাজা কমানোর রাজকীয় গেজেটে বলা হয়েছে, ‘থাকসিন তার অপরাধ স্বীকার করেছেন এবং অনুশোচনা করেছেন।’ থাকসিন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দেশ ও জনগণের জন্য ভালো কাজ করেছেন এবং রাজতন্ত্রের প্রতি অনুগত ছিলেন বলেও গেজেটে উল্লেখ করা হয়েছে।

গেজেটে আরও বলা হয়  ‘থাকসিন আদালতের রায়কে সম্মান করেছেন এবং অপরাধ স্বীকার করেছেন। তিনি অনুতপ্তও হয়েছেন। তিনি এখন বৃদ্ধ এবং অসুস্থ। এই মুহূর্তে তার চিকিৎসা ও সেবার প্রয়োজন।’

রয়্যাল গেজেটে উল্লেখ, ‘মহারাজা তাকে সাধারণ ক্ষমা দিয়েছেন এবং সাজা কমিয়েছেন যাতে তিনি তার দক্ষতা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন করতে পারেন।’

স্বেচ্ছায় ১৫ বছর নির্বাসনে থাকার পর গত ১৫ আগস্ট  থাইল্যান্ডে ফেরেন থাকসিন। বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনটি অভিযোগে আদালত থাকসিন সিনাওয়াত্রাকে আট বছরের সাজা দিয়েছিল। আসামির অনুপস্থিতিতে থাকসিনের বিরুদ্ধে সাবেক শিন কর্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মামলা, একটি ব্যাংক ঋণ ও একটি লটারির মামলার বিচারের রায়ে আট বছরের সাজা দেওয়া হয়।

থাকসিন দুইবার থাইল্যান্ডের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন। দুর্নীতির মামলায় কারাগারে যাওয়া এড়াতে ২০০৮ সালে দেশ ছাড়েন তিনি।

 

একাত্তর/জো
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
ঢাকায় অধ্যয়নরত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুমারখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ঢাকা’ (কেকেএসএ)-র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে ইডেন মহিলা কলেজের...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর