রোজ কোটি কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ০৫:০২ পিএম

ইউরোপে যখন চলছে তীব্র গ্যাস সংকট, তখন বিক্রি করতে না পেরে রোজ বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। 

শুক্রবার (২৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিনল্যান্ড সীমান্তের কাছে একটি প্ল্যান্টে প্রতিদিন এক কোটি মার্কিন ডলার মূল্যের গ্যাস পুড়িয়ে ফেলছে তারা। 

বিশেষজ্ঞরা বলছে, এখান থেকে আগে জার্মানিতে গ্যাস রপ্তানি করা হতো। 

যুক্তরাজ্যে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিগুয়েল বার্জার বিবিসিকে জানিয়েছেন, অন্য কোথাও বিক্রি করতে না পেরে এ গ্যাস পুড়িয়ে ফেলছে রাশিয়া। 

এই গ্যাস পোড়ানোতে বায়ুমণ্ডলে যে কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়ছে তা আর্কটিক অঞ্চলে বরফ গলানো ত্বরান্বিত করতে পারে বলে আশংকা করছেন বিজ্ঞানীরা। 

রিস্টেড এনার্জির বিশ্লেষণ অনুসারে, পর্তোভায়া প্ল্যান্ট থেকে প্রতিদিন প্রায় চার দশমিক ৩৪ মিলিয়ন ঘনমিটার গ্যাস পোড়ানো হচ্ছে। এ গ্যাস আসছে সেন্ট পিটার্সবার্গের উত্তরপশ্চিমে পোর্তোভায়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্ট থেকে। 

এই গ্যাস পোড়ানোর ঘটনাটি প্রথম চোখে পড়ে রাশিয়া সীমান্তের কাছে ফিনল্যান্ডের অধিবাসীদের। এই গ্রীষ্মেই তারা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের উত্তর-পশ্চিমে বড় আগুনের শিখা দেখতে পান। সেখানে একটি নতুন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) প্ল্যান্ট রয়েছে।

জুনের পর থেকে গবেষকরা প্লান্টটি থেকে পোড়ানো গ্যাসের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়তে দেখেছেন। যদিও প্রক্রিয়াকরণ প্ল্যান্টে গ্যাস পোড়ানো সাধারণ ব্যাপার- সাধারণত প্রযুক্তিগত বা নিরাপত্তার কারণে তা করা হয়। তবে এই পোড়ার মাত্রা বিশেষজ্ঞদের বিভ্রান্ত করে ফেলে।

আরও পড়ুন: ভয়াবহ বন্যায় পাকিস্তানে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

ওহাইওর মায়ামি ইউনিভার্সিটির স্যাটেলাইট ডেটার বিশেষজ্ঞ ড. জেসিকা ম্যাককার্টি বলেন, ‘আমি কোনো এলএনজি প্ল্যান্ট এতটা জ্বলতে দেখিনি। জুন থেকে শুরু করে, আমরা এই বিশাল চূড়াটি দেখেছি এবং এটি কমেনি। এটি খুব অস্বাভাবিকভাবে উচ্চমাত্রায় রয়ে গেছে।’

প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমে যাওয়ায় ইউরোপে জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে, ফলে ইইউভুক্ত দেশগুলোতে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে। এমনকি বর্তমান পরিস্থিতি ইউরোপকে অর্থনৈতিক মন্দার দিকেও নিয়ে যেতে পারে।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর