যুক্তরাজ্যে ৮০ শতাংশ বাড়ছে বিদ্যুৎ ও গ্যাসের দাম

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ০৬:২৫ পিএম

যুক্তরাজ্যে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ে নাগরিকদের নাভিশ্বাস অবস্থার মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের দাম ৮০ শতাংশ বাড়ানোর ঘোষণা হয়েছে। 

শুক্রবার (২৬ আগস্ট) যুক্তরাজ্যের সরকারি বিদ্যুৎ ও গ্যাসের বিপণন সংস্থা অফজেম এই ঘোষণা দেয়। খবর: আল-জাজিরা।

অফজেম জানায়, সরবরাহকারীদের সঙ্গে নির্দিষ্ট চুক্তি নেই এমন গ্রাহকদের বার্ষিক বিল আগামী অক্টোবর থেকে এক হাজার ৯৭১ পাউন্ড থেকে বাড়িয়ে গড়ে তিন হাজার ৫৪৯ পাউন্ড ধার্য করা হবে।

শুধু তাই নয় অফজেম ধারণা করছে, জানুয়ারিতে এই পরিস্থিতি আরও খারাপ হবে। তখন গড় বিল ৫০০০ পাউন্ড বা তার বেশিও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অফজেম বলছে, বিশ্বব্যাপী গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ধীরে ধীরে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়াকেই জ্বালানি মূল্যের রেকর্ড বৃদ্ধির জন্য দায়ী করছে অফজেম।

জ্বালানি মূল্য বৃদ্ধির ঘোষণার পরপরই দাতব্য সংস্থাগুলো উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছে, আর্থিকভাবে চাপে থাকা পরিবারগুলো সবচেয়ে খারাপ ক্রিসমাসগুলোর একটির মুখোমুখি হবে। 

আরও পড়ুন: বর্ণিল মেঘের আনাগোনায় স্তম্ভিত চিলির মানুষ

এদিকে, ১৯৮২ সালের পর এবারই সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হারে ভুগছে যুক্তরাজ্য। মুদ্রাস্ফীতি এরই মধ্যে ১০ শতাংশের ওপরে এবং বর্ধিত জ্বালানি মূল্যের কারণে আগামী মাসগুলোতে ১৩ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। 

অফজেমের পরিচালক জোনাথন ব্রিয়ারলি বলেন, এই মূল্যবৃদ্ধি যুক্তরাজ্য জুড়ে পরিবারগুলোতে ব্যাপক প্রভাব ফেলবে জানা সত্ত্বেও গ্রাহকদের জন্য এমন কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তারা বাধ্য হয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন তিনি। 


একাত্তর/জো

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর