জাতিসংঘের পারমাণবিক চুক্তির খসড়ায় রাশিয়ার বাগড়া

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১০:৫৯ এএম

পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে জাতিসংঘ সম্মেলনে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়ায় বাধা দিয়েছে রাশিয়া।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে স্বাক্ষরকারী দেশগুলোর প্রতিনিধিদের সম্মেলনে চুক্তি পর্যালোচনার পর নতুন যে খসড়া বয়ান তৈরি করা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে রাশিয়া। 

ইউক্রেনের জাপোরিঝিয়ার পারমাণবিক কেন্দ্রসহ দেশটির বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর আশপাশে যে ধরনের সামরিক তৎপরতা চলছে তাতে 'গভীর উদ্বেগ' প্রকাশ করে চুক্তির বয়ানের একটি বিশেষ অংশ নিয়ে আপত্তি জানিয়ে এই চুক্তি গ্রহণে অসম্মতি জানিয়েছে রাশিয়া।

ইউক্রেনে যুদ্ধের গোড়ার দিকেই রাশিয়া জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটির দখল গ্রহণ করে।

এ নিয়েই ক্ষুব্ধ রাশিয়া। বৈঠকে রুশ প্রতিনিধি ইগর ভিশেনেভেৎস্কি বলেন, খসড়ার চূড়ান্ত বয়ানে 'নিরপেক্ষতা'র অভাব রয়েছে।

'কিছু অনুচ্ছেদ নিয়ে আমাদের প্রতিনিধি দলের গুরুতর আপত্তি রয়েছে, কারণ সেগুলো খোলাখুলিভাবে রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত,' বলেন তিনি। 

পরমাণু অস্ত্রের বিস্তার রোধে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি রয়েছে তাতে স্বাক্ষরকারী ১৯১টি দেশ প্রতি পাঁচ বছর অন্তর চুক্তিটি পর্যালোচনা করে দেখে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তা যথেষ্ট কিনা।

শেষবার এই চুক্তি পর্যালোচনা করা হয় ২০১৫ সালে এবং তখনও অংশগ্রহণকারী দেশগুলো মতৈক্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল।

পরবর্তী পর্যালোচনা হওয়ার কথা ছিল ২০২০ সালে, কিন্তু কোভিড-১৯ মহামারির কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি।

সেই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবছর নিউইয়র্কে। পয়লা অগাস্ট থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে এই সম্মেলন চলার পর একটি যৌথ ঘোষণাপত্রে একমত হতে ব্যর্থ হয়েছে প্রতিনিধি দেশগুলো।

সম্মেলনে আমেরিকার প্রতিনিধি রাষ্ট্রদূত বনি জেনকিন্স বলেন, আমেরিকা 'সম্মেলনের এই ফলাফলে গভীরভাবে দুঃখিত, বিশেষ করে যখন রাশিয়ার পদেক্ষেপের কারণেই আমরা এই সম্মেলনে বসেছি।' 


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর