সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা গর্বাচেভের মৃত্যু

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২:৪১ পিএম

শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ৯১ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শান্তিপূর্ণভাবে স্নায়ুযুদ্ধ অবসানে রাখা ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন এ সোভিয়েত নেতা। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বনেতারা। খবর বিবিসি ও আল-জাজিরার।

মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটাল বলেছে, গর্বাচেভ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। কয়েক বছর ধরে গর্বাচেভের স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। তিনি হাসপাতালে যাওয়া-আসার মধ্যেই ছিলেন।

গত জুনে মিখাইল গর্বাচেভ কিডনির অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি।

গর্বাচেভ ১৯৮৫ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত পতনের আগ পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের নেতৃত্ব দেন। তার পদত্যাগের মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়নের পতন হয় এবং স্নায়ুযুদ্ধের অবসান হয়। 

এ ছাড়া সোভিয়েত ইউনিয়নের পতন ইউরোপের পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি দেশকে স্বাধীনতা এনে দেয় এবং আধুনিক রাশিয়া রাষ্ট্রের যাত্রা শুরু হয়। যদিও এখন ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। দেশটির এই অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে আবারও পশ্চিমাদের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। 

এদিকে গর্বাচেভের পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যম তাসকে জানিয়েছে, মস্কোর নোভোদেভিচি সমাধিক্ষেত্রে তার স্ত্রী রাইসার পাশে তাকে সমাহিত করা হবে। রাইসা ১৯৯৯ সালে মারা যান।

আরও পড়ুন: বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না: প্রধানমন্ত্রী

১৯৮৫ সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হওয়ার পর গর্বাচেভ কিছু রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতার সুযোগ দিয়ে শাসন ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন।

তিনি ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলিতে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করা থেকেও বিরত ছিলেন। কিন্তু পরবর্তী দুই বছরের মধ্যে সোভিয়েত ইউনিয়নের পতন শুরু হয়। যদিও পতন ঠেকাতে তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
রাশিয়ার রাজধানী মস্কো ও এর আশপাশের অঞ্চলে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রাতভর চালানো এই হামলায় ৫০০টিরও বেশি ড্রোন ব্যবহার করা হয়েছে, যার ফলে এক ভারতীয়...
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসন পরবর্তী পরিস্থিতি এবং আঞ্চলিক অস্থিরতা নিরসনে রাশিয়ার সঙ্গে উচ্চপর্যায়ের শলাপরামর্শ করতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস...
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিনা উস্কানিতে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। এই রুশ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর