পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ১১৩৬

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১২:৪০ পিএম

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ অঞ্চল সম্পূর্ণভাবে তলিয়ে গেছে পানিতে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজার ১৩৬ জনের। নিখোঁজ শতাধিক। এ বন্যায় ১০ বিলিয়ন বা এক হাজার কোটি ডলারের আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারনা সংশ্লিষ্টদের। 

বুধবার পাকিস্তানভিত্তিক ডন সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, বন্যায় দেশটির সাড়ে তিন কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এবারের বন্যাকে দেশের "ইতিহাসের সবচেয়ে খারাপ" বন্যা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মানুষের পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বোচ্চ সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি।

পাক প্রধানমন্ত্রী বলেন, বিধ্বংসী বন্যায় এক হাজার একশ' জনেরও বেশি মানুষ মারা গেছে। ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ভেসে গেছে ফসল। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার ক্ষতিগ্রস্থদের আশ্রয়, তাঁবু, মশারি, পানীয় জল এবং চিকিৎসা প্রদানের জন্য সর্বোচ্চ সম্পদের অপচয় করছে। 

এ সময় পাকিস্তানের পাশে থাকার জন্য চীন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান শরিফ।

কর্মকর্তাদের অনুমান, প্রতি সাতজনের মধ্যে একজন এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় সাড়ে তিন কোটি পাকিস্তানি বিপাকে পড়েছে। 

দেশের উত্তর সোয়াত উপত্যকায় ভারি জলরাশিতে ব্রিজ ও রাস্তা ভেসে গেছে। গ্রামগুলোকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 

পাহাড়ি এলাকায় বসবাসরত হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হেলিকপ্টারের সাহায্যেও কর্তৃপক্ষ এখনও আটকে পড়াদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে।

এদিকে খাবার, পানীয় জল এবং আশ্রয়ের অপেক্ষায় রয়েছে লাখ লাখ মানুষ। 

মানুর উপত্যকার মতো এলাকায় বিচ্ছিন্ন সম্প্রদায়গুলোর কাছে পৌঁছাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

বন্যায় সিন্ধু এবং বালুচিস্তানের মতো প্রদেশগুলো সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। খাইবার পাখতুনখোয়ার পার্বত্য অঞ্চলগুলিও মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে ১৪৪ ধারা, ভোর থেকে মাঠে পুলিশ

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় কারণে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সংস্থাগুলোকে পৌঁছাতে সহায়তা করতে পাকিস্তানের সেনাবাহিনীকে ডাকা হয়েছে। বিভিন্ন এলাকায় পৌঁছানোর একমাত্র উপায় এখন হেলিকপ্টার।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, জুনের মাঝামাঝি থেকে এই মৌসুমের বর্ষায় পাকিস্তানে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩৬ হয়েছে এবং এক হাজার ৬৩৪ জন আহত হয়েছে। 


একাত্তর/আরবিএস  

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর