দেশে ফিরলেন গোতাবায়া রাজাপাকসে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

গণবিক্ষোভের মুখে পালিয়ে দেশত্যাগ করেছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এর দেড় মাসেরও বেশি সময় পর নিজ দেশে ফিরেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন পালিয়ে যাওয়া ৭৩ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।

দেশে পৌঁছানোর পর তাকে দেশটির মন্ত্রী ও রাজনীতিবিদেরা ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, গোতাবায়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে মন্ত্রী এমপিদের ভিড় লেগে যায়। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ফুল দিয়ে স্বাগত জানান ক্ষমতাসীন দলের রাজনীতিকরা।

গত ১৩ জুলাই দেশত্যাগের পর প্রায় সাত অস্থায়ী ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন গোতাবায়া। সেখান থেকে সিঙ্গাপুর হয়ে দেশে ফিরেন তিনি।

গোতাবায়াকে সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা। তার নিরাপত্তার জন্য সেনা ও পুলিশ সদস্যদের দিয়ে নতুন একটি নিরাপত্তা টিম প্রস্তুত করা হয়েছে।

শ্রীলঙ্কায় স্বাধীনতা-পরবর্তী সময়ে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেওয়ায় গণবিক্ষোভের মুখে গত ১৩ জুলাই গোপনে স্ত্রী ও দুই দেহরক্ষীকে নিয়ে দেশত্যাগ করে মালদ্বীপে যান তিনি। ১৪ জুলাই সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে সিঙ্গাপুর পৌছান। সেখান থেকে ইমেইলের মাধ্যমে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনেওয়ের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পরদিন আনুষ্ঠানিক পদত্যাগের ঘোষণা দেন শ্রীলঙ্কার সংসদ স্পিকার। গত ২০ জুলাই এমপিদের ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। এতে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসা রনিল বিক্রমাসিংহে সর্বাধিক ভোটে জয়লাভ করে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।


একাত্তর/এআর

আদালতে আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টার অভিযোগে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যে দায়ের...
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস হয়ে গেছে। সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে এ হামলার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার এক...
পশ্চিম আফ্রিকার কেপ ভার্দে সাগর উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে অন্তত ৬৩ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫৬ জন। রয়টার্সের খবর।তাদের বহনকারী...
মালয়েশিয়ায় একটি হাইওয়ের ওপর একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাজধানী কুয়ালালামপুরের পশ্চিমে ল্যাংকাউই থেকে সেলাঙ্গোর যাচ্ছিল।মালয়েশিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর