প্রাগে সরকার, ইইউ ও ন্যাটোবিরোধী গণবিক্ষোভ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ পিএম

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে সরকারবিরোধী এক গণবিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৭০ হাজার মানুষ ইউরোপীয় ইউনিয়ন ও সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে তাদের অনাস্থা জানায়। 

শনিবার (৩ সেপ্টেম্বর) ওয়েনসেসলেস চত্বরে জ্বালানি-বিদ্যুতের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে ক্ষমতাসীন জোটের প্রতি দাবি জানিয়ে এই বিক্ষোভ হয়। খবর: রয়টার্স।

মূল্যস্ফীতি ও জ্বালানি-বিদ্যুতের দাম বৃদ্ধি মোকাবেলায় সরকার নিষ্ক্রিয়- বিরোধীদের এমন অভিযোগে হওয়া অনাস্থা ভোটে সরকার টিকে যাওয়ার মাত্র একদিন পরই ওয়েনসেসলেস চত্বরে এই বিশাল বিক্ষোভ।

প্রাগে একাধিক ডানপন্থি গোষ্ঠী ও কমিউনিস্ট পার্টির ডাকা বিক্ষোভের আয়োজকরা বলছেন, মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রের সামরিকভাবে নিরপেক্ষ থাকা এবং রাশিয়াসহ গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা উচিত।

image


শনিবার বিকালের মাঝামাঝিতেই প্রাগে বিক্ষোভকারীর সংখ্যা প্রায় ৭০ হাজারে পৌঁছে যায় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: সোমালিয়ায় আল-শাবাবের হামলায় ১৯ বেসামরিক নিহত

বিক্ষোভের অন্যতম আয়োজক জিরি হাভেল স্থানীয় এক গণমাধ্যমকে জানান, পরিবর্তনের দাবি নিয়ে এই বিক্ষোভ। মূলত গ্যাস-বিদ্যুতের দামের ইস্যুটাই মুখ্য। এটা এই শরতে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে বলেও মন্তব্য করেন তিনি। 

এদিকে, মধ্য-ডানপন্থি পাঁচ দলের জোটের নেতৃত্ব দেওয়া প্রধানমন্ত্রী পিতর ফায়ালা চেক বার্তা সংস্থা সিটিকেকে অভিযোগ করে বলেন, বিক্ষোভকারীরা দেশের স্বার্থ দেখছেন না। যারা ওয়েনসেসলেস চত্বরে বিক্ষোভ ডেকেছে, তারা রুশপন্থি, উগ্রবাদীদের কাছাকাছি তাদের অবস্থান এবং তারা চেক প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী, বলেন তিনি।


একাত্তর/জো

ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর