পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৫ পিএম

পাকিস্তানে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা এক হাজার তিনশ ছাড়িয়েছে। দেশজুড়ে ত্রাণ কার্যক্রম এখনও চালু রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত জুন থেকে বন্যায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সে সময় থেকে গতকাল পর্যন্ত ১ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে বলে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা কর্তৃপক্ষ (এনডিএমএ) নিশ্চিত করেছে।

পাকিস্তানের সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো ত্রাণ সহায়তা চালিয়ে যাচ্ছে। এই বন্যা পরিস্থিতিকে মানবিক বিপর্যয় বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বেশির ভাগ অঞ্চলই এখন পানির নিচে। বিশেষ করে বেলুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুন: দুই দফা ব্যর্থ চেষ্টার পর অনিশ্চিত নাসার চন্দ্রাভিযান

সিন্ধু প্রদেশে কমপক্ষে ১৮০ জন, খাইবার পাখতুনখোয়ায় ১৩৮ জন এবং বেলুচিস্তানে ১২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এখন পর্যন্ত কমপক্ষে ১৪ লাখ ৬৮ হাজার ১৯টি বাড়ি-ঘর সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যায় ৭ লাখ ৩৬ হাজার ৪৫৯ গবাদি পশু প্রাণ হারিয়েছে।

বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। শনিবার সকালে ফ্রান্স থেকে মানবিক সহায়তা নিয়ে একটি ফ্লাইট ইসলামাবাদে অবতরণ করেছে।

বন্যায় দেশটিতে ১০ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দারিদ্র্য বিমোচন এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক ফেডারেল মন্ত্রী শাজিয়া মেরি জানিয়েছেন, এখন পর্যন্ত ৭ লাখ ২৩ হাজার ৯১৯টি পরিবারকে ২৫ হাজার রুপি করে নগদ সহায়তা দেওয়া হয়েছে।


একাত্তর/এসএ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর