বন্যায় পাকিস্তানের ক্ষতির পরিমাণ ৩০ বিলিয়ন ডলারের বেশি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৪ পিএম

পাকিস্তানে বন্যায় ক্ষয়ক্ষতি তিন হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আঘাতে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় অর্ধেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় বিশ্ব সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। খবর ব্লুমবার্গের।

দুইদিনের সফরে বর্তমানে পাকিস্তানে রয়েছেন জাতিসংঘ প্রধান। সেখানে পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই সংকট মোকাবিলায় পাকিস্তানের বিশাল অর্থনৈতিক সাহায্য দরকার।

গুতেরেস বলেন, পাকিস্তান জলবায়ু পরিবর্তনে তেমন ভূমিকা না রাখা সত্ত্বেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট সাম্প্রতিক বন্যা রীতিমতো ধ্বংসযজ্ঞ চালিয়েছে পাকিস্তানে। এতে দেশটির এক-তৃতীয়াংশই প্লাবিত হয়েছে, ঘরছাড়া হয়েছে পাঁচ লাখের বেশি মানুষ। নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসল, ধ্বংস হয়ে গেছে বহু অবকাঠামো। সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বহু মানুষ।

এই বিপর্যয়ের কারণে চলতি অর্থবছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রত্যাশিত পাঁচ শতাংশ থেকে অর্ধেক কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্গত এলাকাগুলোতে ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এরই মধ্যে ১৬ কোটি ডলারের জরুরি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।


একাত্তর/এসএ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর