রানির মতো আজীবন সেবা করার প্রতিশ্রুতি রাজা চার্লসের

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ পিএম

ব্রিটেনের রাজা হিসেবে নিজের প্রথম ভাষণে 'প্রিয় মায়ের' প্রতি আবেগঘন শ্রদ্ধা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস। রানি এলিজাবেথের মতো 'আনুগত্য, সম্মান ও ভালোবাসার' সাথে নিজের দায়িত্ব পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাকিংহাম প্যালেস থেকে জাতির প্রতি ভাষণ দেন রাজা তৃতীয় চার্লস। এসময় তার পাশে ছিল সদ্যপ্রয়াত রানির একটি ছবি। 

এসময় নিজের পরিবার ও প্রজাদের প্রতি তার একনিষ্ঠতার প্রশংসা করেন চার্লস। রানির মৃত্যু অপরিমেয় ক্ষতি ও দুঃখ বয়ে এনেছে বলে মন্তব্য করেন তিনি। 

চার্লস বলেন, 'রানি এলিজাবেথ একটি ভালো জীবন পার করেছেন। ভাগ্যের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। তার মৃত্যুতে সবাই গভীর শোক অনুভব করছেন।' 

'আজ নতুন করে আজীবন আপনাদের সবার সেবা করার সেই প্রতিশ্রুতি করছি আমি', যোগ করেন তিনি। 

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন ব্রিটেনে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা রানি এলিজাবেথ। 

আরও পড়ুন: ব্রিটিশ সিংহাসনে রাজা চার্লস, আনুষ্ঠানিক ঘোষণা শনিবার

তার মৃত্যুর ফলে ব্রিটেন ও আরও ১৪টি দেশের রাজার আসনে বসেছেন সাবেক প্রিন্স অব ওয়েলস তৃতীয় চার্লস। 

আগামী ১৩ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মরদেহ লন্ডনে আনার পর ২৩ ঘণ্টার জন্য সাধারণ জনতার শোক জানাতে উন্মুক্ত রাখা হবে। তবে শেষকৃত্যানুষ্ঠানের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ করেনি বাকিংহ্যাম প্যালেস। অগ্রাধিকার ভিত্তিতে প্রায় দুই লাখ অতিথি ও দর্শনার্থীর উপস্থিতিতে শেষকৃত্যানুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে রাজ পরিবার। 


একাত্তর/এসজে

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর