মৌমাছিদেরও জানানো হলো রানির মৃত্যু সংবাদ!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:০০ পিএম

ব্রিটেনের রানি শুধু সেদেশের জনগণের শাষকই নন, একাধারে পশু-পাখিদেরও। শুনতে কিছুটা অবাক হলেও এটাই রীতি দেশটিতে। তাই কোন শাসকের মৃত্যু হলে শুধু জনগণকে নয়, পশু-পাখিকেও মৃত্যু সংবাদ পৌঁছে দিতে হয় ব্রিটেনে।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরও এই রেওয়াজ অনুসরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে ব্রিটেনের রানির এলিজাবেথের খবর আসতেই বাকিংহ্যাম প্যালেসে ছুটে যান রাজ পরিবারের মৌমাছিপালক। সেখানেই সব মৌমাছিদের জানানো হয় রানির মৃত্যুসংবাদ।

কষ্ট হলেও, দায়িত্ব পালন করতে কষ্ট চেপেই মৌমাছিপালক জানিয়েছিলেন, রানি আর নেই। শোকের বার্তা হিসাবে বসানো হল কালো রিবনও। শুধু তাই নয়, রানির পুত্র প্রিন্স চার্লস যে নতুন রাজা হতে চলেছেন সেই সংবাদও জানিয়ে দেয়া হয়ে মৌমাছিদের।

image


প্রায় ২৫ বছরেরও বেশি সময় রাজপরিবারের মৌমাছি প্রতিপালনের কাজ করছেন জন চ্যাপেল। বর্তমানে তাঁর বয়স ৭৯ বছর। রানির মৃত্যুর খবর পেয়েই তিনি বাকিংহ্যাম প্যালেস ও ক্ল্যারেন্স হাউসে যান। সেখানে রাখা আছে বেশ কয়েকটি মৌচাক।

এসব মৌচাকগুলোতে যে কয়েক হাজার মৌমাছি প্রতিপালন করা হয়, তাদের রানির মৃত্যু সংবাদ জানানো হয়। শোক সংবাদ জানানোর আগে মৌচাকগুলোর ওপরে শোকবার্তার চিহ্ন হিসাবে কালো রিবনও রাখা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম মেইলকে চ্যাপেল জানান, রাজপরিবারের কোনও সদস্যের মৃত্যু হলে এভাবেই সেই খবর জানানোই প্রথা। রানিই যেহেতু ব্রিটেনের জনগণের পাশাপাশি পশু-পাখিদেরও শাসক, তাই তাঁর মৃত্যু সংবাদ সকল মৌমাছিকে জানানো হয়েছে।

image


তিনি আরো জানান, মৌমাছিরা যে এবার নতুন শাসকের অধীনে থাকতে চলেছে, সেই সংবাদও জানানো হয়েছে। নতুন রাজার সঙ্গে তারা যাতে ভাল ব্যবহার করে, সেই নির্দেশও দেয়া হয়েছে। প্রথা মেনে যা যা করতে হয় সবই জেনে প্রতিপালনও করা হয়।

জন চ্যাপেল বলেন, রাজপরিবারের কারো মৃত্যু হলে প্রথা এটাই যে মৌচাকের সামনে গিয়ে যেন তাঁর আত্মার শান্তি কামনা করা হয় এবং মৌচাকের উপরে কালো রিবন দিয়ে আসা হয়। রানির মৃত্যুর পর আমিও সেই নিয়ম মেনেই মৌচাকের উপরে কালো রিবনের একটি বো রেখে আসি।

তিনি আরও বলেন, আমি সব মৌচাকে টোকা মেরে জানাই, রানি মারা গেছেন। তবে তোমাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। নতুন রাজা তোমাদের প্রতি ভাল থাকবে। আমি প্রথমে ক্ল্যারেন্স হাউসে গিয়ে এই খবর জানাই, এরপর বাকিংহ্যাম প্যালেসে রানির মৃত্যু সংবাদ জানাতে যাই।


একাত্তর/এসএ

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ৭৭ বছরে পা রেখেছেন। ক্যান্সার চিকিৎসা চললেও বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই দিনটি কাটিয়েছেন যেন এখনো কাজ চালিয়ে যেতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে অভিষিক্ত হলেন সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে শপথ নেন তিনি, অভিষেক অনুষ্ঠানও হয়েছে সেখানেই।
বুধবার সকালে কানাডার মৌমাছি পালনকারী মাইকেল বারবারের ঘুম ভাঙে পুলিশের ফোন পেয়ে। একসাথে ৫০ লাখ মৌমাছি একটি ট্রাক থেকে চাক ভেঙে পড়ে যাওয়ায় সাহায্যের জন্য তাকে ফোন করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর