ব্রিটেনে রাজতন্ত্রের বিরোধিতায় পুলিশের বাধা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৩ পিএম

ব্রিটেনের রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন সদ্যপ্রয়াত রানি এলিজাবেথের বড় ছেলে তৃতীয় চার্লস ফিলিপ। এ নিয়ে ব্রিটেনজুড়ে চলছে নানা আয়োজন, অন্যদিকে রাজা চার্লস ও ব্রিটিশ রাজতন্ত্র নিয়ে সমালচনায় মেতেছেন অনেকে।  

এ সকল সমালোচনাকারীদের প্রতি পুলিশের আচারন দেখে দেশের বাক-স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ নাগরিকরা। 

সংবাদমাধ্যম আল-জাজিরা’র প্রতিবেদনে বলা হয়েছে, এডিনবার্গ শহরে একজন নারী "সাম্রাজ্যবাদ নিপাত যাক, রাজতন্ত্র বিলোপ করুন" লেখা একটি প্লাকার্ড ব্যবহার করায় তাকে শান্তি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে লন্ডনের আরেক নারীকে "আমার রাজা নয়" প্লাকার্ড বহন করার সময় সংসদের গেট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 

এছাড়া স্কটল্যান্ডের রাজধানীতে প্রিন্স অ্যান্ড্রুকে নিয়ে উপহাস করার পর আরও এক ব্যক্তির বিরুদ্ধে শান্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

সাম্প্রতিক দিনগুলোতে ব্রিটিশ পুলিশ রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদকারী ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। এর ফলে বাক-স্বাধীনতা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা প্রশ্ন উঠছে। 

এর আগে অক্সফোর্ডের পিস অ্যাকটিভিস্ট সাইমন হিল "কে তাকে (রাজা চার্লস) নির্বাচিত করেছে?" বলে চিৎকার করায় তাকে হাতকড়া পরানো হয়েছিল।  

হিল জানান, তাকে আটক করে একটি পুলিশ ভ্যানে রাখা হয়েছিল এবং তিনি বিপদ বা যন্ত্রণা সৃষ্টি করতে পারে বলে অভিযোগ আনা হয়েছিল। পরে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।

তিনি বলেন, পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে। একজন রাষ্ট্রপ্রধান নিয়োগের বিরুদ্ধে সামান্য বিরোধিতা করলেই কর্তৃপক্ষ অগণতান্ত্রিকভাবে তা দমন করছে। 

image


আইনজীবী পল পোলেসল্যান্ড জানান, সোমবার সংসদের বাইরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেছে। এ সময় তিনি একটি ফাঁকা কাগজ বহন করেছিলেন। 

পোলেসল্যান্ডের তোলা ফুটেজে একজন অফিসারকে বলতে শোনা যায় "এটি (সাদা কাগজ) কাউকে বিরক্ত করতে পারে"। পোলেসল্যান্ড পুলিশের আচরণকে "আপত্তিকর" বলে অভিহিত করেছেন।

নাগরিক অধিকার গোষ্ঠী লিবার্টি বলেছে, বাক ও মতপ্রকাশের স্বাধীনতাকে দমন করার জন্য পুলিশ তাদের ব্যাপক ক্ষমতা প্রয়োগ করছে, যা খুবই উদ্বেগজনক।

রিপাবলিক নামের আরেকটি দল যারা রাজতন্ত্রের বিলুপ্তির জন্য প্রচারণা চালায়, তারা বলেছে, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা হবে এবং আগামী মাসগুলোতে রাজার রাজ্যাভিষেক নিয়ে বিক্ষোভ সংগঠিত করবে তারা।

আরও পড়ুন: চিকিৎসকদের রাজধানী প্রবণতা বাদ দিয়ে উপজেলায়ও সেবা দিতে হবে: প্রধানমন্ত্রী

এদিকে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মুখপাত্র ম্যাক্স ব্লেইন বলেছেন, যদিও এটি একটি জাতীয় শোকের সময় এবং প্রকৃতপক্ষে যুক্তরাজ্যের বিশাল সংখ্যাগরিষ্ঠের জন্য শোকের সময়...তবে প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক নীতি হিসাবে রয়ে গেছে।

তবে তিনি বলেন যে, এসব পরিস্থিতিতে কি উপযুক্ত হবে, সেটা পুলিশের সিদ্ধান্ত।

যদিও লন্ডন মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার স্টুয়ার্ট কান্ডি বলেছেন, জনগণের সম্পূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার আছে এবং আমরা পুলিশিং অপারেশনের সাথে জড়িত সকল অফিসারদের কাছে এটি স্পষ্ট করে দিয়েছি।


একাত্তর/আরবিএস 

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর