রানির কফিনের রয়েছে বিশেষ মহিমা ও বৈশিষ্ট্য

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৩ এএম

ব্রিটিনের রানি বলে কথা। তিনি তো আর শুধু আর ইংল্যান্ড নন, অস্ট্রেলিয়া-কানাডাসহ কয়েক ডজন দেশেরও অধিশ্বর তিনি। ফলে ব্রিটিশ শাসকের সব কিছুই অতি রাজকীয় ব্যাপার।

রানি দ্বিতীয় এলিজাবেথের শবযাত্রা দেখতে লন্ডনের রাস্তায় রাস্তায় নেমেছে মানুষের ঢল। রানির কফিন দেখতে বাকিংহাম প্যালেস থেকে ওয়েস্টমিনিস্টার পর্যন্ত সড়কে তিল ধরনের ঠাই নেই।

রানির মরদেহ যে কফিনে করে নেয়া হচ্ছে, সেটিরও মহিমাও কম নয়। এই কফিনের রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। সহজে পচন ধরতে দেয় না মরদেহে।

প্রায় ৩২ বছর আগেই ইংলিশ ওক কাঠ দিয়ে তৈরি হয়েছিল রানির কফিনটি। রাজকীয় রীতি মেনে কফিনটির গায়ে সীসার পরত দেয়া হয়েছে। ফলে মরদেহে পচন ধরে অনেক দেরিতে।

আটজন বাহক রানির কফিনটি বহন করেন। সীসার পরত থাকার জন্য কফিনটির ভেতর বাইরে বাতাস ও আর্দ্রতা প্রবেশ করতে পারে না। এ কারণেই দীর্ঘ সময় ধরে দেহ সংরক্ষণ করা যায়।

কফিনটি কে তৈরি করেছিলেন, সেই সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায় না। ১৯৯১ সাল থেকে লন্ডনে রাজপরিবারের অন্ত্যেষ্টিক্রিয়া পরিচালনা করে লেভারটন অ্যান্ড সন্স সংস্থা।

কফিনের ভেতর রানির দেহের সঙ্গে বেশ কিছু মূল্যবান জিনিসপত্র রাখা হবে। সেগুলো যাতে নিরাপদে থাকে, তার জন্য এর ঢাকনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে।

বার্মিংহামের এক প্রতিষ্ঠান কফিনটির পিতলের হাতল তৈরি করেছে। এটি বিশেষভাবে রাজকীয় ক্যাসকেটের জন্য তৈরি করা হয়েছে। এই কফিনটি তৈরি করতে লেগেছে বহুদিন।

কফিনের ভেতর রানির দেহের সঙ্গে যে মূল্যবান জিনিসপত্রগুলি থাকবে, তার মধ্যে রয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের মুকুট, গোলক এবং রাজদণ্ড।

গত বছর মৃত্যু হয়েছিল রানি দ্বিতীয় এলিজ়াবেথের স্বামী প্রিন্স ফিলিপের। তাঁর জন্য যে কফিনটি তৈরি করা হয়েচিল, রানির কফিনটি হুবহু এক রকমের।

প্রিন্স ফিলিপকে লন্ডনের পশ্চিমে উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলের রাজা ষষ্ঠ জর্জ মেমোরিয়াল চ্যাপেলে সমাহিত করা হয়। রানী দ্বিতীয় এলিজাবেথকেও তাঁর পাশেই সমাহিত হবেন।

গেলো বোরবার প্রথমবার রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন দেখা যায়। বালমোরাল এস্টেট থেকে ফুলে ঢাকা কফিনটি আনা হয়েছিল স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের হলিরুড হাউসে।

সোমবার সেখান থেকে আনা হয় সেন্ট জাইলস ক্যাথিড্রালে। ২৪ ঘন্টা পর রয়্যাল এয়ার ফোর্সের বিমানে রানির দেহ আনা হয় লন্ডনে।

একাত্তর/এআর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
ইকুয়েডরে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিনের ভেতর থেকে জীবিত বের হওয়ার এক সপ্তাহ পর মারা গেছেন ৭৬ বছর বয়সী এক নারী। শুক্রবার ইস্কেমিক স্ট্রোকে বেলা মন্টোয়া নামে ওই নারীর মৃত্যু হয়েছে বলে...
দুনিয়াতে আজব সব ঘটনা ঘটেই চলছে। মরে যাবার পর আবারও জীবিত হবার ঘটনা খুব বিরল হলেও অবাস্তব নয়। এমন অবিশ্বাস খবর কালে ভদ্রে মিলে। তেমনই এক খবর এসেছে লাতিনের দেশ ইকুয়েডর থেকে। কবরে নামিয়ে দেয়ার আগেই...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর