রানির কফিন দেখতে আসা ঢলে বেসামাল লন্ডন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৫ পিএম

ব্রিটেনের প্রয়াত রানির কফিনে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি ধারণক্ষমতা ছাড়িয়েছে। তাই আগামী ছয় ঘণ্টা কাউকে নতুন করে দাঁড়ানোর অনুমতি দেয়া হচ্ছে না। 

শুক্রবার শেষকৃত্য আয়োজকরা এ তথ্য জানিয়েছে। ব্রিটেনের ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, রানিকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি সাউথওয়ার্ক পার্ক পর্যন্ত পূর্ণ হয়ে আছে। 

রানির কফিন এখন রাখা হয়েছে ওয়েস্টমিনস্টার হলে। রাস্তায় লাইন ধরে সেখানে রানির প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছে হাজারো মানুষ। বিদায়ের ক্ষণ যত ঘনিয়ে আসছে, ভিড়ও তত বাড়ছে।

এই মুহূর্তে যারা দাঁড়িয়ে আছেন ওয়েস্টমিনস্টার হলে রানির কফিন পর্যন্ত তাদের পৌঁছাতে অন্তত ১৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে। 

রানিকে শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের পাশাপাশি সাধারণ মানুষও যাচ্ছেন। এজন্য, লন্ডনে হোটেলের রিজার্ভেশন ৪০০ শতাংশ বেড়ে গেছে। 

আরও পড়ুন: রানির শেষকৃত্যে অংশগ্রহণের অনুমতি পায়নি চীন

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে রানি এলিজাবেথ মারা যান। সোমবার সকাল ১১টায় তার শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে শেষ হওয়ার পরই দেশব্যাপী দুই মিনিট নীরবতা পালন করা হবে।

এদিকে, ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে বিশ্ব নেতাদের আগমন ঘিরে স্মরণকালের সবচেয়ে কঠোর নিরাপত্তার আয়োজন করছে লন্ডন পুলিশ।

একাত্তর/এসজে
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধংদেহী মনোভাব এখন এক চরম নাটকীয় মোড়ে পৌঁছেছে। তেহরান থেকে প্রকাশিত দেশটির প্রভাবশালী ইংরেজি দৈনিক ‘তেহরান টাইমস’-এর রোববারের প্রচ্ছদ যেন সেই বারুদেই দেশলাই ঠুকে...
লন্ডনের রাজপথে ফিলিস্তিনের সমর্থনে আয়োজিত বার্ষিক 'আল-কুদস দিবস' এবার ব্রিটিশ প্রশাসনের নজিরবিহীন বাধার মুখে পড়েছে। মিছিলের অনুমতি বাতিল এবং কঠোর বিধিনিষেধের কারণে এবারের সমাবেশটি তার চিরাচরিত...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর