শাহবাজের কাণ্ড দেখে হেসে ফেললেন পুতিন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৪ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাণ্ডকারখানা দেখে হাসি আর চেপে রাখতে পারছিলেন না। উজবেকিস্তানে দুই নেতার মধ্যে একটি বৈঠকের এমন ঘটনা এখন ভাইরাল। 

সমরখন্দ শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের ২২তম সম্মেলন চলছে। এই সম্মেলন চলার ফাঁকে বৃহস্পতিবার বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী।

আলোচনার টেবিলে তখন তাঁরা মুখোমুখি। হঠাৎ শাহবাজ শরিফের কান থেকে খুলে পড়ে গেলো হেডফোন। এরপর যত বার তিনি সেটি তুলে কানে গোঁজার চেষ্টা করেন, তত বারই পড়ে যায়। 

কান বদলানোর পরেও হেডফোনটি যথাস্থানে বসাতে পারেননি তিনি। এ পর্যায়ে এগিয়ে আসেন একজন সহকারী। তিনি শাহবাজের কানে হেডফোন বসিয়ে দিলেও কিছু পরেই পড়ে যায়।

পাশে বসে থাকা পুতিন তাকিয়ে দেখছিলেন শাহবাজের কাণ্ডকারখানা। এক পর্যায়ে হাসতে শুরু করেন রুশ নেতা। হাসি ছড়িয়ে পড়ে দু’দেশের প্রতিনিধিদলের সদস্যদের মুখেও। 

শেষ পর্যন্ত আবারো সেই সহকারীর চেষ্টায় শরিফের কানে ঠাঁই পায় হেডফোন।  এ ঘটনায় শাহবাজের সমালোচনায় সরব হয়েছেন তাঁর রাজনৈতিক বিরোধীরা।

এমনকি টুইটারে ভিডিওটি পোস্ট করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্য শিরিন মাজারি। যা এখন পাকিস্তানের নেটিজেনদের কাছে ঘুরছে।


একাত্তর/এসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর