সিরিয়ায় ইসরাইলি হামলায় পাঁচ সেনাসদস্য নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫ এএম

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও শহরের কিছু স্থাপনায় ইসরাইলি বিমান হামলায় পাঁচ সিরীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা দল বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে পেরেছে। সেনা নিহত হওয়ার পাশাপাশি মালামালেরও ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে হামলার কারণে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রমের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অঞ্চলটির কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই আকাশপথ ব্যবহার করে সিরিয়া ও লেবাননে হিজবুল্লাহসহ অন্য মিত্র গোষ্ঠীগুলোকে ক্রমাগত অস্ত্রের জোগান দিয়ে যাচ্ছে ইরান। আর সে সরবরাহ পথ ব্যবহারে ব্যাঘাত ঘটাতে সিরিয়ার বিমানবন্দরগুলোতে হামলা জোরালো করেছে ইসরায়েল।

সিরিয়ায় নিজেদের বাহিনী এবং মিত্র যোদ্ধাদের কাছে স্থলপথে সামরিক সরঞ্জামাদি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পর থেকে তেহরানের কাছে আকাশ পরিবহনব্যবস্থা অনেক বেশি নির্ভরযোগ্য হয়ে পড়েছে।

২০১১ সালে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে গৃহযুদ্ধ শুরু হয়। এমন অবস্থায় বিভিন্ন বিদেশি শক্তি সিরিয়ায় একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তারের খেলায় মেতে ওঠে। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হাজারো মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়েছে লাখো মানুষ।

একাত্তর/এসজে

ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর এক নৃশংস ও রক্তক্ষয়ী বিমান হামলায় অন্তত ৩৩ জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন। সোমবার রাখাইনের উত্তরাঞ্চলীয় ক্যাওকটাউ শহরের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর