তাজিক-কিরগিজ সীমান্তে সংঘর্ষে ২৪ জন নিহত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৯ পিএম

তাজিকিস্তানের সাথে সীমান্ত এলাকায় 'তুমুল যুদ্ধে' এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিরগিজস্তান। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রবিরতি চলমান থাকা অববস্থায় বিরোধপূর্ণ একটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু করার জন্য একে অপরকে দুষছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ। 

এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা তাজিক আক্রমণ প্রতিহত করে চলেছে। 

সেখানে বলা হয়েছে, তাজিকিস্তানের দিক থেকে কিরগিজস্তানের ওপর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, এবং কিছু কিছু এলাকায় তুমুল সংঘর্ষ চলছে। 

তবে এ বিষয়ে এখন পর্যন্ত তাজিকিস্তানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখন পর্যন্ত এ সংঘর্ষে ২৪ কিরগিজ নাগরিক নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে কতজন সামরিক বাহিনীর সদস্য তা জানানো হয়নি। 

তবে, কিরগিজ জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান কামচিবেক তাশিয়েভের বরাতে আরেক রুশ বার্তাসংস্থা রিয়া জানিয়েছে, সংঘর্ষে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে, কিরগিজস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্তও প্রায় এক লাখ ৩৬ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে। 

উল্লেখ্য, মধ্য এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত সংঘাত সাধারণত সোভিয়েত আমলের ফসল। মস্কো এই অঞ্চলকে বিভিন্ন দলের মধ্যে ভাগ করার চেষ্টা চালিয়েছিল, যেখানে অনেক ছোট ছোট গোষ্ঠীর জমি পড়েছিল অন্য গোষ্ঠীর সীমানার মধ্যে। সেখান থেকেই মূলত এই সংঘাতের সূত্রপাত। 

একাত্তর/এসজে

সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার স্নায়ুযুদ্ধের পর জার্মানিকে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।
তালেবান শাসিত আফগানিস্তানের সীমান্ত ঘেঁষা মুসলিম অধ্যুষিত দেশ তাজিকিস্তানেও নিষিদ্ধ হতে যাচ্ছে হিজাব। দেশটির সর্বোচ্চ আইনসভায় এ সংক্রান্ত একটি আইনও পাস হয়েছে।
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর এখনও আতঙ্ক কাটেনি সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় বারোশ’র বেশি শিক্ষার্থীর। তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক...
যুদ্ধবিদ্ধস্ত আফগানরা যেনো ফিনিক্স পাখি। পুড়ে গিয়েও আবার নবজন্ম হয় নতুন উদ্যমে। কিছু দিন আগেই কথা হচ্ছিলো যুদ্ধবিধ্বস্ত আফগানদের অর্থনীতি নিয়ে। বিশ্বমন্দায় বাঘা বাঘা দেশগুলো যেখানে খাবি খাচ্ছে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর