জার্মানিতে ফিরছে আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:২৩ পিএম

সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার স্নায়ুযুদ্ধের পর জার্মানিকে আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ২০২৬ সাল থেকে জার্মানির বিভিন্ন স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট ইউরোপে যুদ্ধের প্রস্তুতিই শুরু করতে যাচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্থাৎ, আরেকটি স্নায়ুযুদ্ধের পর্ব শুরু হতে যাচ্ছে।

বুধবার, এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও জার্মানি জানিয়েছে, ২০২৬ সালে জার্মানিতে অত্যাধুনিক প্রযুক্তি সব দূরপাল্লার অস্ত্র মোতায়েন শুরু করবে যুক্তরাষ্ট্র। স্থায়ীভাবে এসব অস্ত্র রেখে দেয়া হবে। এগুলো ইউরোপজুড়ে মোতায়েন করা আমেরিকান অস্ত্রের চেয়ে বেশি দূরপাল্লার এবং বিধ্বংসী। ভূমি থেকে যে কোনো লক্ষ্যবস্তুতে মুহূর্তে আঘাত হানার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। যাতে করে শত্রুরা সব সময় ভয়ের মধ্যে থাকে।

১৯৮৭ সালে সোভিয়েত ইউনিয়নের মিখাইল গর্বাচেভ ও যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান স্বাক্ষরিত মধ্যবর্তী-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তির অধীনে ৫০০ কিলোমিটার অতিক্রমকারী স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্র ২০১৯ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল। এর মাধ্যমে প্রথমবার দুই পরাশক্তি তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার কমাতে সম্মত হয় এবং পরমাণু অস্ত্রের একটি সম্পূর্ণ মজুত ধ্বংস করে এ ধরনের হামলার ঝুঁকি কমিয়েছিল।

রাশিয়ার আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ২০১৯ সালে আইএনএফ চুক্তি থেকে বেরিয়ে আসে। তবে মস্কো এই অভিযোগকে অস্বীকার করলেও, চলতি বছরের জুন মাসে মধ্য ও স্বল্পমাত্রার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন পুনরায় শুরু করার ঘোষণা দেয়। পুতিন বলেন, এশিয়া এবং ইউরোপে এসব অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে রাশিয়া চুপ করে বসে থাকতে পারে না।

বুধবারের যৌথ বিবৃতিতে বলা হয়, ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং ইউরোপীয় সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থায় অবদান রাখতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে। জার্মানি গুরুত্বপূর্ণ হওয়ায় আধুনিক যুগের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র সেখানে পাঠানো হবে। এর আগে ২০২১ সালে আমেরিকান সেনাবাহিনীর বিশেষ দল জার্মানির উইসবাডেনে দ্বিতীয় মাল্টি-ডোমেন টাস্ক ফোর্স চালু করে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ধারাবাহিকভাবে এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা মোতায়েনের পরিকল্পনা করেছে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে এসএম-৬ এবং টমাহক অন্যতম। এছাড়া, যুক্তরাষ্ট্র বিভিন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করতে পারে। এসব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে ইউরোপে মজুত যে কোনো ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি পাল্লার এবং অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।

এআরএস
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
রাশিয়ার পারমাণবিক শক্তির সক্ষমতা বিশ্ববাসীকে আবারও মনে করিয়ে দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন যে, চলতি বছরের শেষ নাগাদ দেশটির নতুন কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ‘সারমাট’ মোতায়েন করা...
ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চললেও ন্যাটোর অস্তিত্ব ও কার্যকারিতা রক্ষায় ইউরোপ কাজ করে যাবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। শনিবার সুইডেনের...
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ অবশেষে মেনে নিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের মতো একরোখা নেতার সাথে কাজ করতে হলে নিজের মতাদর্শ কিছুটা সিন্দুকে তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। রোববার এক সাক্ষাৎকারে মার্জ...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর