লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করেছে চীন-ভারত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৮ পিএম

ভারতের পূর্ব লাদাখের গোগরা-হট স্প্রিংসে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) জুড়ে অবস্থান করা চীনা সেনাবাহিনী প্রায় তিন কিলোমিটার পিছিয়ে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। অন্যদিকে ভারতের সেনারাও অনেকটা সরে এসেছে ওই অঞ্চল থেকে।     

শনিবার (১৭ সেপ্টেম্বর) নতুন স্যাটেলাইট চিত্রের কথা উল্লেখ্য করে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। 

মার্কিন গবেষণা সংস্থা ম্যাক্সারের নতুন স্যাটেলাইট চিত্রে দেখা যায়, চীনের সেনাবাহিনী ২০২০ সালে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে একটি বড় বিল্ডিং তৈরি করেছিল। যা পরিখা দ্বারা বেষ্টিত ছিল এবং সেখানে নানা সামরিক সরঞ্জাম ছিল। 

কিন্তু চলতি বছরের ১৫ সেপ্টেম্বরের একটি চিত্রে দেখা যায়, চীনের তৈরি বিল্ডিংটি সেখান সেই এবং সেখানে কিছু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। 

image


সংশ্লিষ্টদের ধারণা, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার শর্ত মেনে এ পদক্ষেপ নিয়েছে চীন।   

আরেকটি স্যাটেলাইট চিত্র দেখা গেছে, লাদাখ অঞ্চলে নিয়ে উভয় পক্ষের যে চুক্তি ছিল, চীন সে অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে সরে গেছে। 

কিন্তু লাদাখের স্থানীয় কাউন্সিলররা বলেছেন, ওই চুক্তির অংশ হিসবে ভারতীয় সেনাবাহিনীও নিজ ভূখণ্ড থেকে তাদের নিজস্ব পোস্টগুলো সরিয়ে নিয়েছে। যদিও এ বিষয়ে নয়াদিল্লির সেনা কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। 

ভারতের চুশুলের কাউন্সিলর কনচোক স্ট্যানজিন বলেছেন, আমাদের সেনারা কেবল প্যাট্রোল পয়েন্ট ১৫ (পিপি-১৫) নয়, প্যাট্রোল পয়েন্ট ১৬ থেকেও ফিরে গেছে, যা প্রায় ৫০ বছর বা তারও বেশি সময় ধরে আমাদের নিয়ন্ত্রণে ছিল। এটা একটা বড় ধাক্কা। আমাদের চারণভূমি এখন একটি বাফার জোনে পরিণত হয়েছে।

এর আগে চলতি বছরের ১৭ জুলাই কোর কমান্ডার পদমর্যাদার সেনা কর্মকর্তাদের মধ্যে ১৬তম দফা আলোচনার পরে ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে গোগরা সমঝোতা হয়। 

আরও পড়ুন: শেরপুর ট্রিপল মার্ডার: আহত আরও একজনের মৃত্যু

ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মতে, চুক্তি অনুযায়ী উভয় পক্ষের দ্বারা ওই এলাকায় তৈরি করা সমস্ত অস্থায়ী কাঠামো এবং অন্যান্য অবকাঠামো ভেঙে ফেলা হবে এবং পারস্পরিকভাবে তা যাচাই করা হবে। উভয় পক্ষই তাদের নিজ এলাকা পুনরুদ্ধার করবে। নতুন স্যাটেলাইট চিত্রগুলো এসব নিশ্চিত বিষয় করেছে। 

তবে ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, চীনা সেনাবাহিনী গোগরা সমভূমিতে ভারতীয় টহল অঞ্চলগুলো অবরুদ্ধ করে চলেছে। বিচ্ছিন্ন আলোচনার ফলে এ বিষয়ে এখনও অগ্রগতি হয়নি।


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর