রানি এলিজাবেথের শেষকৃত্যের জন্য প্রস্তুত ব্রিটেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫৫ পিএম

সোমবার রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যে। আর এতে অংশ নিতে ইতিমধ্যে বিশ্ব নেতাদের ঢল নেমেছে দেশটিতে।

৭০ বছরের শাসনে অসংখ্য স্মৃতি রেখে গেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের অনেক নেতা এবং বিদেশি অতিথি ও রাজ পরিবারের সদস্যরা রানির শেষকৃত্যে অংশ নিচ্ছেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় শুরু হবে রানি এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এ উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।

রানির শেষ বিদায়ের জন্য প্রস্তুত ব্রিটেন। গেলো ১০ দিন ধরে পুরো ব্রিটেন জুড়ে শোকের ছায়। রানির শেষ বিদায়ের দিনটিতে তাই যুক্তরাজ্যের দৈনন্দিন জীবন হয়ে পড়বে স্থবির।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্যের অনুষ্ঠানে যোগ দিতে বিশ্বের বিভিন্ন অংশের রাজা-রানি, প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা এখন লন্ডনে।

তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থাও করা হয়েছে। নিরাপত্তায় কোনও প্রকার গাফিলতি থাকবে না বলেই জানিয়েছেন লন্ডনের মেয়র।

image


রানির শেষকৃত্যের অনুষ্ঠানে থাকছেন দুই হাজার অতিথি, ৫০০ বিদেশি গণ্যমান্য ব্যক্তি, চার হাজার সেবক আর টেলিভিশনে সেই অনুষ্ঠান দেখবে বিশ্বের কোটি কোটি মানুষ।

রানির শেষকৃত্যের দিনটিতে তার প্রতি শেষ সম্মান জানাতে বন্ধ থাকবে ব্রিটেনের থিয়েটার, স্কুল, দোকান, রেস্তোঁরা, পানশালা এবং সুপারমার্কেট।

রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে। রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা থাকবেন কফিনের সঙ্গে।

রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন চৌকষ নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন।

ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার পর রানির মরদেহ লন্ডনের পশ্চিমে উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে।

image


সেখানের সেন্ট জর্জ গির্জায় আরেকটি প্রার্থনা হবে। উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে।

এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানির পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে।

আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে সংঘর্ষ, আহত পাঁচ

এরপর রানীর কফিনটি সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে সমাহিত করা হবে। এখানেই রানির স্বামী এডিনবার্গের প্রয়াত ডিউকের মরদেহ সমাধিস্থ করা আছে।

সোমবার স্থানিয় সময় সকাল ১১টায় শেষকৃত্য শুরু হয়ে দুপুরের ঠিক আগে অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সারা দেশব্যাপী দুই মিনিটের নীরবতা পালন করা হবে।

 

একাত্তর/আরবিএস  

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ওয়াশিংটনে গুলি চালানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে আসছেন ব্রিটিশ রাজা চার্লস ও রানি ক্যামিলা। প্রায় দুই দশকের মধ্যে কোনো ব্রিটিশ রাজার এটিই প্রথম...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর