যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শেষ হয়েছে: বাইডেন

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ পিএম

করোনা ভাইরাসে মার্কিন নাগরিকদের মৃত্যু অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্রে এ মহামারি শেষ হয়েছে বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার সিবিএস টেলিভিশনে প্রচারিত ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন বাইডেন। সাক্ষাৎকারটি রোববার সম্প্রচারিত হলেও এটি ধারণ করা হয়েছিল গত বুধবারে।

বাইডেন বলে, কোভিড নিয়ে আমাদের সমস্যা রয়েছে। আমরা এখনও এটি নিয়ে অনেক কাজ করছি। কিন্তু মহামারি শেষ হয়ে গেছে। 

তিনি আরও বলেন, আপনি যদি লক্ষ্য করেন, কেউ মুখোশ পরেনি। সবাই বেশ ভাল অবস্থায় আছেন বলে মনে হচ্ছে। এবং তাই আমি মনে করি এটি পরিবর্তন হচ্ছে। 

এ মহামারি মার্কিনিদের মানসিকতার উপর একটি গভীর প্রভাব রেখে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, প্রেসিডেন্টের মন্তব্য কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না। করোনা বিষয়ক জরুরি অবস্থাও তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের।   

সবশেষ গেলো অগাস্টে দেশটিতে জনস্বাস্থ্য জরুরি অবস্থার মেয়াদ ১৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালের জানুয়ারিতে এ জরুরি অবস্থা জারি হয় দেশটিতে।  

এদিকে বাইডেনের এমন মন্তব্যে চটেছেন রিপাবলিকান নেতারা। প্রেসিডেন্টের এ দাবিকে ভিত্তিহীন বলছেন তারা। 

আরও পড়ুন: মার্কিন-আফগান বন্দি বিনিময়, ১৭ বছর পর মুক্তি পেলেন নুরজাই

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় লিখেছেন, তার (বাইডেনের) করোনা টিকার নির্দেশনার মাধ্যমে লাখো স্বাস্থ্যবান সেনাকে সামরিক বাহিনী থেকে বের করে দেওয়ার পর এখন বাইডেন বলেছেন 'মহামারি শেষ হয়েছে'।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য মতে, শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৯০ জন। 


একাত্তর/আরবিএস   

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
ব্রিসবেনে অনুষ্ঠিত রক্তগরম করা দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪-২ গোলের ব্যবধানে বিধ্বস্ত করে সফরসূচির একমাত্র জয়টি তুলে নিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে ৯৫...
বারোশ পণ্যকে পেছনে ফেলে তীব্র প্রতিযোগিতা শেষে ‘বর্ষসেরা পণ্য’র মুকুট অর্জন করেছে ‘লিলি হুইপড শিয়া বডিওয়াশ’। বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে গত সোমবার (২৮...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এশিয়া-প্যাসিফিক ওপেন চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের দল ‘টিম ব্লুপ্রিন্ট’। প্রতিযোগিতার ‘ফিউচার ইঞ্জিনিয়ার্স’ ক্যাটাগরিতে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর