আসামে ধর্ম প্রচারের অভিযোগ ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৯:২০ পিএম

পর্যটন ভিসায় ভারতে গিয়ে আসামে ধর্মপ্রচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ১৭ বাংলাদেশি নাগরিক। ভিসার শর্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তাদের বিরুদ্ধে।

রোববার (১৮ সেপ্টেম্বর) আসাম পুলিশের ডিজি ভাস্করজ্যোতি মোহন্ত বলেন, অনেক সময় বাংলাদেশ থেকে পর্যটন ভিসা নিয়ে ভারতে এসে ধর্মের প্রচার করেন কিছু ব্যক্তি।

অনেকে আবার মৌলবাদেরও বিষবাষ্পও ছড়ান। এ ধরনের অনেক প্রচারকের আসামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে অনেক দিন ধরেই।

মোহন্ত সাংবাদিকদের বলেন, পর্যটনের উদ্দেশ্য বিভিন্ন জায়গায় ভ্রমণ। কিন্তু এর পরিবর্তে পর্যটন ভিসার অপব্যবহার করেছেন তারা।

তাদের অনেকে চিকিৎসার জন্য ভিসা নিয়ে ভারতে এসেও ধর্মীয় প্রচারণায় অংশ নিয়েছেন বলে জানান মোহন্ত। ওই ১৭ জন বাংলাদেশি ১৩ সেপ্টেম্বর কোচবিহার দিয়ে আসামে ঢোকেন।

তিনি আরো বলেন, বাগমারি নামের এক এলাকায় এই ব্যক্তিদের প্রথমে চিহ্নিত করা হয়। গ্রেপ্তার বাংলাদেশি নাগরিকেরা বাগমারি এলাকায় ধর্মীয় আলাপ-আলোচনা চালাচ্ছিলেন।

আসামের রাজ্য পুলিশ জানিয়েছে, শনিবার আসামের বিশ্বনাথ জেলার বাঘমারি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে আটজন পুলিশি হেফাজতে রয়েছেন।

বাকিরা বিচার বিভাগীয় হেফাজতে আছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পশ্চিমবঙ্গের কোচবিহারে থেকে বিশ্বনাথ একটি ধর্মীয় সভার আয়োজন করেছিলেন।

আরও পড়ুন: ঢাবির জগন্নাথ হলে শিক্ষার্থীর মৃত্যু

কলকাতায় অবস্থিত বাংলাদেশ সরকারের সহকারী দূতাবাস বিষয়টির ওপর নজর রেখেছে এবং সংশ্লিষ্ট অফিসাররা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

একাত্তর/আরএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বুধবার চীনের চংচিং শহরে চীনা কমিউনিস্ট পার্টির পলিটিক্যাল ব্যুরোর সদস্য ও চীনের উপতথ‍্যমন্ত্রীসহ চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) পঞ্চম সম্মেলনের উদ্বোধন...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর