নানমাদলের তাণ্ডবে লণ্ডভণ্ড জাপানের উপকূল

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩২ পিএম

সুপার টাইফুন নানমাদলের আঘাতে লণ্ডভণ্ড জাপানের দক্ষিণের দ্বীপ কিউশুসহ বেশ কিছু জায়গা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৯০ লাখ মানুষকে সরিয়ে নিতে বলা হয়েছে।

স্থানীয় সময় রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাপানের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে টাইফুন নানমাদল। প্রায় দেড়শ মাইল গতিবেগে আঘাত হানে ঝড়টি।

পূর্বাভাস অনুযায়ী প্রবল শক্তি নিয়ে আঘাত হানে সুপার টাইফুন নানমাদল। ঝড়ে তাণ্ডবের কারণে এদিন রাতেই জরুরি আশ্রয়কেন্দ্রে কাটিয়েছেন কয়েক হাজার মানুষ।

টাইফুনের আঘাতে জাপানে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। যার অধিকাংশই কিউশুতে। সুপার টাইফুনের কারণে জাপানে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কিছু কারাখানা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনা এড়াতে বাতিল করা হয়েছে বুলেট ট্রেন পরিষেবা, ফেরি এবং শতাধিক ফ্লাইট।

অনেক দোকান এবং অন্যান্য ব্যবসা বন্ধ হয়ে গেছে। বিস্তীর্ণ এলাকাজুড়ে যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

ঝড়ের কারণে বুলেট ট্রেন, ফেরি ও বিমানের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার সন্ধ্যা নাগাদ প্রায় দুই লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

জাপানে আঘাত হানা এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর অন্যতম নানমাদল। এর প্রভাবে সর্বোচ্চ ২৩৪ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়।

এই ঝড়কে ‘খুবই বিপজ্জনক’ আখ্যা দিয়ে জাপানের আবহাওয়া সংস্থা জেএমএ বলছে, প্রবল ঝড় ও বৃষ্টির কারণে কিউশু অঞ্চলের মানুষ নজিরবিহীন বিপদের সম্মুখীন হতে পারে।

আরও পড়ুন: আসামে ধর্ম প্রচারের অভিযোগ ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

নানমাদলের গতিপথ ঘুরে জাপানের প্রধান দ্বীপ হোনশু অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। এর প্রভাবে মঙ্গলবার হোনশুতেও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


একাত্তর/আরএ

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর